চাঁদপুরের ফরিদগঞ্জে খেলার ছলে পানিতে ডুবে শিশু নূরজাহান (৫) ও নূহা (৪) দুই বোনের মৃত্যু। পরিবারের লোকজনের আর্তনাদ। একই সাথে দুই সন্তানকে হারিয়ে বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। ৩১ জুলাই সোমবার দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু নূরজাহান ও নূহা পাটওয়ারী বাড়ির কাউছার পাটোয়ারীর মেয়ে। দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ...
Read More »ফরিদগঞ্জে কলেজ থেকে বাড়ি ফিরেই ছাত্রীর আত্ম-হত্যা
কিডনি রোগে আক্রান্ত হয়ে বাবা মারা গেছে প্রায় ৮ বছর পূর্বে। স্বার্নালী আক্তার তখন অবুঝ শিশু। মা তাছলিমা বেগম মেয়ের যেন কোন কষ্ট না হয় সে জন্য আর বিয়ে পর্যন্ত করেনি। তাছলিমা আক্তার একমাত্র মেয়েকে বুকে আগলে রেখে অনেক কষ্টে দিনাতিপাত করতে থাকে। নিজের ভবিষ্যৎকে বিপন্ন করে একমাত্র মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থেকেই কোন মতে জীবন জীবিকা চলে আসছিল। স্বপ্ন ...
Read More »ফরিদগঞ্জে তরকারি গরম করতে গিয়ে বসতঘর পুড়ে ছাই
চাঁদপুরের ফরিদগঞ্জে তরকারি গরম করতে গিয়ে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ২৭ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯ ঘটিকার সময় পৌর এলাকার সাহফুর কম্পানি বাড়ির মজিবুর রহমান পাটওয়ারী বসতঘর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে মুহুর্তের মধ্যেই সম্পন্ন ঘর আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ...
Read More »স্মার্ট বাংলাদেশ গড়তে অর্থনৈতিক মুক্তির বিকল্প নেই : শফিকুর রহমান এমপি
ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন উপলক্ষে রেলী, মাছের পোনা অবমুক্ত করন ও আলোচনা সভা অনুষ্ঠিত। ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উক্ত মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা(অ.দা.) আজিজুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, একসময়ে ...
Read More »ফরিদগঞ্জে বোনের বাড়ি থেকে ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জে বোনের স্বামীর বাড়ি থেকে ফরহাদ ভূঁইয়া (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ জুলাই মঙ্গলবার ভোরে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামে এই ঘটনা ঘটে। ফরহাদ ভূঁইয়া একই উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের তাম্রাশাসন গ্রামের মো. বাবুল ভূঁইয়ার ছেলে। ফরহাদের ভাই কামরুল ভূঁইয়া বলেন, বড় বোন জান্নাতের স্বামীর বাড়ি শোশাইরচর গ্রামে। বোন ও ভগ্নিপতি ঢাকায় থাকেন। ফরহাদ ...
Read More »ফরিদগঞ্জে মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য করলেন মুক্তিযোদ্ধা বাবা
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক আসক্ত ছেলে আরিফ হোসেন (৩৮)কে মাদক থেকে পেরাতে না পেরে সংবাদ সম্মেলন করে ছেলেকে ত্যাজ্য ঘোষনা করলেন মুক্তিযোদ্ধা পিতা। ২২ জুলাই শনিবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাদক আসক্ত ছেলেকে মাদক থেকে পেরাতে ব্যর্থ হয়ে ফরিদগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. সহিদ উল্লা তপাদার বলেন, আমার চার ছেলে ও এক ...
Read More »ফরিদগঞ্জে ৫১টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে শিক্ষকদের কর্মসূচি পালন
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এতে শিক্ষা প্রতিষ্ঠানে এসে ক্লাস না চলার কারনে বাড়িতে ফিরে যায় শিক্ষার্থীরা। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে তালা মেরে বাহিরে বসে অবস্থান ধর্মঘট পালন করতে দেখা যায় শিক্ষকদের। উপজেলার ৫১টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীদের পাঠদান ...
Read More »সকলে মিলে ফরিদগঞ্জ আসনে আওয়ামী লীগের জয় নিশ্চিত করবো
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবে আওয়ামীলীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই রোববার দুপুরে উপজেলা কাউনিয়া এলাকায় আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার আয়োজনে ও উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের সার্বিক সহযোগিতায় উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের ...
Read More »ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির কর্মী সভা
চাঁদপুরের ফরিদগঞ্জে গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির উদ্যোগ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শনিবার বিকেলে ইউনিয়নের গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস বলেন, বর্তমানে দেশে আইনের ...
Read More »ফরিদগঞ্জে জবাইকৃত শিয়াল উদ্ধার, ২ জনের জেল
চাঁদপুরের ফরিদগঞ্জে শিয়াল জবাই করে বিক্রির প্রস্তুতি নেওয়ার অপরাধে মো. রাকিব হোসেন (৪৫) ও মো. মজিবুর রহমান মিজি (৪৫) নামে দু’জনকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৮ জুলাই শনিবার রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সকদিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শিয়ালের জবাইকৃত কাঁচা মাংস ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur