Home / ট্যাগ কচুয়া

Tag Archives: কচুয়া

দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত কচুয়ার তিনটি পরিবার

দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়ে পড়ছে কচুয়া উপজেলার সফিবাদ গ্রামের তিনটি নিরীহ পরিবার। এ ঘটনায় ভূক্তভোগী কবির হোসেনের স্ত্রী নাজমীন বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কান্নাজনিত কন্ঠে ইব্রাহিম নামের দুই যুবকের পরিবার ও কবির হোসেনের পরিবার নি:স্ব হওয়ার কথা জানান। এ নিয়ে বুধবার দুপুরে ভূক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী তাদের দ্রুত মুক্তির দাবি করে এবং ...

Read More »

কচুয়ায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

চাঁদপুরেরকচুয়ায় তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে ও অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দিনে-রাতে প্রায় অর্ধেকেরও বেশি সময় ধরে থাকছে না বিদ্যুৎ। প্রতিদিন ৮ হতে ১০ বার লোডশেডিং করা হচ্ছে। তুলনামূলক কচুয়া পৌর এলাকায় বিদ্যুৎ কিছুটা থাকলেও গ্রামে ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে একবার বিদ্যুৎ গেলে আসার আর খবর থাকে না। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কচুয়া পল্লী বিদ্যুত সমিতির আওতায় ...

Read More »

কচুয়ায় হারবাল কোম্পানির ৪ শ্রমিককে অর্থদণ্ড

চাঁদপুরের কচুয়া উপজেলার খিড্ডা এলাকায় উৎপাদন কর্মকর্তা এবং মাননিয়ন্ত্রণ কর্মকর্তার উপস্থিতি ছাড়া ওষুধ উৎপাদন করার কারণে হারবাল (ইউনানী) কোম্পানির ৪ শ্রমিককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন তেতৈয়া এলাকার খিড্ডা মেসার্স হেলমো ফার্মাসিউটিক্যালস (ইউনানী) ইন্ডাষ্ট্রি নামে প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত ...

Read More »

উন্নয়নের ধারাবাহিকতায় এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা: ড. সেলিম মাহমুদ

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু রাষ্ট্রই নয়, এ রাষ্ট্র টেকসই এবং স্থায়ী করার জন্যে যা যা দরকার তা তিনি করেছিলেন। আজ তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার নেতৃত্বের হাল ধরেছেন। উন্নয়নের ধারাবাহিকতায় এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’ তিনি সোমবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি ...

Read More »

সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে : মোশাররফ হোসেন

চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি’র সভাপতি-সাধারন সম্পাদকসহ দায়িত্বশীল নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে কচুয়া উপজেলার পাথৈর গ্রামে এ আলোচনা সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মোহাম্মদ ...

Read More »

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু, গুরুতর আহত স্ত্রী

চাঁদপুরের কচুয়ার সাচার-গৌরিপুর সড়কের হাটমুড়া এলাকাংয় শুক্রবার সুরমা বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্বামী সেলিম মিয়া (৫০) নিহত হয়েছে ও তার স্ত্রী কাজল রেখা গুরুতর আহত হয়েছেন। নিহত সেলিম মিয়া উপজেলার জুনাশার গ্রামের আব্দুল লতিফের ছেলে ও ঢাকা রামপুরা এলাকা হোটেল ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী কাজল রেখাকে আশংকাজনক অবস্থায় স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ...

Read More »

কচুয়ায় অগ্নিকাণ্ডে প্রবাসীর বসতবাড়ি পুড়ে ছাই

কচুয়া উপজেলার বড়তুলাগাঁও গ্রামের চাঁন্দার বাড়িতে সোমবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে প্রবাসী বাহালুলের ছোট-বড় দুটি টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সূত্রপাতের পর কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছলেও ততক্ষণে সবকিছু পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্থ প্রবাসী বাহালুলের স্ত্রী শাকিলা বেগম জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাতের সময় আমরা পরিবারের কেউ গৃহে ছিলাম না। অগ্নিকাণ্ডের সঠিক কারণ বলতে ...

Read More »

বঙ্গবন্ধুর কারণে স্বাধীন রাষ্ট্র হওয়ায় দেশের মানুষ শান্তিতে রয়েছে : সেলিম মাহমুদ

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ড. সেলিম মাহমুদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের কথা ভাবেন এবং চিন্তা করেন। প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকুরী জাতীয় করে তিনি যুগান্তকারী ভূমিকা নিয়েছেন। তিনি শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম ...

Read More »

কচুয়া সাচারে অর্ধশতাধিক চোরাই মোবাইলসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ৪

চাঁদপুরের কচুয়ায় চোরাইকৃত ৫৪টি মোবাইল সেট ও একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কচুয়া থানার এসআই দেলোয়ার হোসেন রাজীব ও এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোস নিয়ে উপজেলার চাঁনপাড়া এলাকার বাইতুস সালাম জামে মসজিদের সামনে থেকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪জনকে গ্রেফতার করে শুক্রবার চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। আটককৃতরা হলো, উপজেলার সাচার গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ...

Read More »

কচুয়ায় দৃষ্টিনন্দন সেতু নির্মাণে বদলে গেল দুই উপজেলাবাসীর যোগাযোগের চিত্র

চাঁদপুরের কচুয়া-মতলবের বোয়ালজুড়ি খালে দৃষ্টিনন্দন সেতু নির্মানে সীমান্তবর্তী প্রসন্নকাপ বাংলাবাজার ও মতলব দক্ষিণ দুই উপজেলাবাসীর বদলে গেছে যোগাযোগের চিত্র। বৃদ্ধি পাচ্ছে জীবনযাত্রার মান ও অর্থনীতির চিত্র। দীর্ঘ কয়েক বছর ধরে ওই খালে কোনো সেতু না থাকায় দুই উপজেলার মানুষের চরম দুভোর্গ পোহাতে হয়েছে। বর্তমানে বোয়ালজুড়ি খালে সেতু নির্মান করায় দীর্ঘদিনের চরম ভোগান্তির অবসান হয়েছে। পাল্টে গেছে দুই উপজেলার যোগাযোগের চিত্র। ...

Read More »