চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের কচি-কাঁচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাধারণ নির্বাচনের মতোই ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রোববার (৫ মার্চ) এ নির্বাচন সম্পন্ন হয়। সহোদর দু’বোনসহ বিজয়ী হয়েছে ৭ জন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচনের ভোট গ্রহন চলে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অর্থ্যাৎ ৩টি শ্রেণীর ১০ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের ...
Read More »বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফর
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক শিক্ষা সফর শনিবার (৪ মার্চ) অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় ৪টি বাস যোগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা কমিটির সমন্বয়ে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীর প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী নিয়ে সোনারগাঁও এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে নায়েরগাঁও বাজার এলাকায় সকলের নাস্তা বিতরণ করা হয়। দুপুর পোনে ১২টায় সোনারগাঁও গোস্তব্যস্থলে পৌছায়। পরে সোনারগাঁওয়ের সিয়াম ...
Read More »উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সিএনজি ড্রাইভার সমিতির মতবিনিময়
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার জনগুরুত্বপূর্ণ ৪টি রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানিয়ে রোববার (৫ মার্চ) বেলা ১১টায় মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় করেছে সিএনজি ড্রাইভার কল্যাণ সমিতি। রাস্তাগুলো হচ্ছে মতলব গৌরীপুর পেন্নাই সড়কের ঘিলাতলী এলাকা, নায়েরগাঁও দীঘিরপাড়, দগরপুর-জোড়পুল ও আশি^নপুর-আলীয়াড়া সড়ক। এ ৪টি রাস্তা সংস্কারের দাবী নিয়ে মতবিনিময় সভায় মতলব সিএনজি ড্রাইভার কল্যান সমিতির সভাপতি মোঃ শাহপরান তার বক্তব্যে ...
Read More »আওয়ামী লীগের বর্ধিত সভা
চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শনিবার (৪ মার্চ) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন। তিনি বলেন, আগামী ২০১৯ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সু-সংগঠিত করতে হবে। এ জন্য দলের প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, ...
Read More »মতলব দক্ষিণে মাদক ব্যবসায়ীসহ আটক ৩
চাঁদপুর মতলব দক্ষিণ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী ও দু’মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার নন্দীখোলা গ্রামের মো. শামছুল হকের ছেলে মো. রাব্বানী (৩০) ও কাচিয়ারা গ্রামের মোবারক হোসেনের ছেলে মো. আল-আমিন (২৬) এবং ওয়ারেন্টভুক্ত দাউদকান্দি উপজেলার পালপাড়া গ্রামের মো. ফজলুল হক মিয়াজীর ছেলে শাহিন মিয়াজী (২৬)। থানা সূত্রে জানা যায়, ২ মার্চ নায়েরগাঁও উত্তর ...
Read More »‘মাদকের প্রতিবাদ’ করায় আ’লীগ নেতার ওপর হামলা
মতলবে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু সাইম প্রধান (৩৫) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ১ মার্চ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টায় উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের নওগাঁও বাজারে। এ ঘটনায় আহত সাইম প্রধান বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। হাসপাতাল সূত্রে জানা যায়, এলাকার মাদক ...
Read More »মায়িশার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ
অস্টম শ্রেণির জেডিসি পরীক্ষায় মায়িশা মিহযাবীন মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে এ মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আলাউদ্দিন মিয়া ও মাতা মোসাম্মৎ আখতারের কন্যা। এবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষায়ও এ মাদ্রাসা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। এ ছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ প্রতিযোগিতায় মতলব দক্ষিণ উপজেলার মাদ্রাসাগুলোর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয় । নিউজ ডেস্ক ...
Read More »এক সময় বিদ্যুৎ ছিলো সোনার হরিণ : সাজেদুল হোসেন চৌধুরী
কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু বলেছেন, বিদ্যুৎ ছিল এক সময় সোনার হরিণ। কিন্তু বিদ্যুতের আলো এখন সবার ঘরে ঘরে। বিদ্যুৎ পাওয়ার জন্য গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হতো। বর্তমান আওয়ামী লীগ সরকার আমলে আবেদনের সাথে সাথেই বিদ্যুৎ সংযোগ পাচ্ছে গ্রাহকরা। বুধবার (১ মার্চ) বেলা ১১ টায় উদ্দমদী আল-আমিন এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে মতলব দক্ষিণ উপজেলার উত্তর বারগাঁও, নাউজান, বারগাঁও, ...
Read More »আইন শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভা
চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রাণী দাস তারা, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার ...
Read More »মতলব দক্ষিণে ইয়াবাসহ আটক ২
চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা থানা পুলিশের অভিযানে মো. বাবুল মিজি ওরফে টাইগার বাবুল (৪৫) ও মো. মাহমুদুল হাসান রানা (৩৩) কে মাদকসহ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আটক করা হয়। আকটকৃত মো. বাবুল মিজি ওরফে টাইগার বাবুল সে জেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামের মৃত খলিল মিজির ছেলে। আর মো. মাহমুদুল হাসান রানা সে মতলব পৌরসভার কলাদী এলাকার ডা. মো. ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur