চাঁদপুর জেলা নবগঠিত যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল গাজী বাহারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহরাস্তি উপজেলা যুবদল নেতা জুবায়ের আল নাহিয়ান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী আহ্বায়ক ও যুবদল নেতা জুবায়েরের নেতৃত্বে নেতাকর্মীরা নবগঠিত জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা শাহাদাৎ হোসেন, ইমরান হোসেন ইমরান, সালাউদ্দিন সুজন, তারেক মাহমুদ, পৌর যুবদলের নেতা মীর হোসেন মিরু, আবুল বরাত, সাজ্জাদ হোসেন, মেহেদী হাসান, শাহাদাত হোসেন শুভ, বিপ্লব হোসেন, রাসেল হোসেন, নুরে আলম, আল আমিন, মারুফ মহসিন রাসেল হোসেন প্রমুখ।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৬ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur