চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে পূবালী ব্যাংক পিএলসি সাচার বাজার উপ-শাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা ও পূবালী ব্যাংক শাখা পিএলসি ভোথ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সাচার বাজারে একটি র্যালি প্রদক্ষিণ শেষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্যাশলেস লেনদেনের গুরুত্ব, আধুনিক ব্যাংকিং সেবার প্রসার এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনে গ্রাহকদের উৎসাহিত করার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও রিজিওনাল ম্যানেজার (আরএম) মাইনুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি সাচার বাজার উপ-শাখার ব্যবস্থাপক ও সভার সভাপতি শংকর কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের এজিএম ও আরআরএম দুর্গতি প্রসাদ ভট্টাচার্য, পূবালী ব্যাংক কচুয়া শাখার ব্যবস্থাপক মো. এমরান হোসেন, সাচার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এ এফ এম নওশের আলম মিয়া, সাচার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন মজুমদার এবং সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মিন্নত আলী তালুকদার মিনু, ডাঃ সোলেমান মিয়া সহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার প্রসারে ক্যাশলেস লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেনের অভ্যাস গড়ে তোলা গেলে লেনদেন আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে। এ ক্ষেত্রে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং সেবার ব্যবহার বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পূবালী ব্যাংকের জুনিয়র অফিসার মো. মেসবাহ উদ্দিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পূবালী ব্যাংক পিএলসি সাচার বাজার উপ-শাখার ডেপুটি জুনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. এনায়েত উল্লাহ ভূঁইয়া।
এ সময় পূবালী ব্যাংকের গ্রাহক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১১ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur