যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ দ্য অনারেবল সোসাইটি অব লিনকন্স ইন থেকে ব্যারিস্টার-এট-ল ডিগ্রির জন্য কোয়ালিফাই করেছেন চাঁদপুরের কচুয়ার কৃতি সন্তান ও মোশারফ সলিসিটরসের প্রধান আইনজীবী মো. মোশারফ হোসেন রুবেল। গত ৭ অক্টোবর যুক্তরাজ্যের সিটি সেন্ট জর্জ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার ভোকেশনাল স্টাডিজ সফলভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে তিনি ব্যারিস্টার-এট-ল ডিগ্রি অর্জনের প্রয়োজনীয় যোগ্যতা লাভ করেন। মো. মোশারফ হোসেন রুবেলের এই অর্জনে কচুয়া তথা চাঁদপুরের শিক্ষার্থী, আইনজীবী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। উচ্চশিক্ষা ও আইন পেশায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি নিজ এলাকার জন্যও গৌরব বয়ে এনেছেন।
জানা যায়, আইন বিষয়ে উচ্চশিক্ষার অংশ হিসেবে তিনি এর আগে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার থেকে একাডেমিক এক্সিলেন্সসহ এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যে বার ভোকেশনাল স্টাডিজ স¤পন্ন করে ব্যারিস্টার-এট-ল ডিগ্রির জন্য কোয়ালিফাই করেন। শুধু আইন বিষয়ে নয়, বহুমাত্রিক উচ্চশিক্ষায়ও রয়েছে তাঁর উল্লেখযোগ্য সাফল্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক স¤পর্ক বিষয়ে মাস্টার্স (এমএ) ডিগ্রি অর্জন করেন। এছাড়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে এমবিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মো. মোশারফ হোসেন রুবেলের জন্ম চাঁদপুরের কচুয়া উপজেলার ১১নং গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামে। তাঁর পিতা আব্দুস সালাম ছিলেন একজন ব্যবসায়ী। তাঁর বড় ভাই মো. মনির হোসেন ফ্রান্স প্রবাসী এবং অপর ভাই মো. সোহরাব হোসেন ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর স্ত্রী ফারজানা ইয়াসমিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। শিক্ষাজীবনের শুরু থেকেই মেধা ও অধ্যবসায়ের পরিচয় দেওয়া মোশারফ হোসেন রুবেল নিজ গ্রামের ঐতিহ্যবাহী চাপাতলী লতিফিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন মেধাবী শিক্ষার্থী। পরবর্তীতে দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করে আইন পেশায় নিজের অবস্থান তৈরি করেন তিনি।
শিক্ষাজীবনের পাশাপাশি ছাত্ররাজনীতিতেও সক্রিয় ছিলেন মো. মোশারফ হোসেন রুবেল। নিজ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ স¤পাদক হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে ২০২০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কচুয়া উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান তিনি। এ সময় তিনি দলীয় বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের রাজনৈতিক ও আইনগত বিভিন্ন বিষয়ে সহযোগিতা এবং দুঃসময়ে আইন সহায়তা দেওয়ার ক্ষেত্রেও তিনি ভূমিকা রেখেছেন বলে জানা গেছে।
আইন পেশায় প্রতিষ্ঠা লাভের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ব্যারিস্টার হওয়ার এই সাফল্যকে তাঁর দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও শিক্ষার প্রতি নিষ্ঠার ফল হিসেবে দেখছেন শুভাকাক্সক্ষীরা। মো. মোশারফ হোসেন রুবেলের এই গৌরবময় অর্জনে কচুয়ার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও শিক্ষানুরাগী মহলের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ পেশাজীবন আরও সমৃদ্ধ ও সফল হোক এবং আইন ও সমাজসেবায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন-এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন এলাকাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৯ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur