Home / চাঁদপুর / চাঁদপুরের ব্যবসায়ী হাজী বাচ্চু পাটোয়ারীর ইন্তেকাল; মিজান মাঝির শোক
unnamed (1)

চাঁদপুরের ব্যবসায়ী হাজী বাচ্চু পাটোয়ারীর ইন্তেকাল; মিজান মাঝির শোক

চাঁদপুর পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক ও সদর উপজেলার দোকানঘর নিবাসী আলহাজ্ব মো.আবুল বাসার (বাচ্চু পাটোয়ারী) আর আমাদের মাঝে নেই। রবিবার ১১ অক্টোবর ২০২৬ ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—ইলাইহি রাজিউন)।

​মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী,২ ছেলে, ৩ মেয়ে,জামাতা,নাতি-নাতনি,ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। ​তিনি পুরাণবাজার বড় মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য ছিলেন। এছাড়া তিনি বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী এবং চাঁদপুরের শিল্পপ্রতিষ্ঠান ‘খাজা বাবা অটো রাইস মিল’-এর মালিক আলহাজ্ব মো.মোহাম্মদ আলী জিন্নাহ পাটোয়ারীর শশুর ।

পারিবারিক সূত্রে জানা গেছে,বাচ্চু পাটোয়ারী দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও ডায়াবেটিসজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ রোববার বাদ আসর দোকানঘর এমদাদিয়া মাদরাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তাঁর ইন্তেকালের খবরে পুরাণবাজারের ব্যবসায়ী মহল ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​হাজী মিজান মাঝির শোক প্রকাশ:

চাঁদপুর সদর উপজেলার দোকানঘর নিবাসী ও পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো.আবুল বাসার বাচ্চু পাটোয়ারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এবং রামদাসদী হাজী আব্দুস সাত্তার মাঝি মসজিদ,মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মো.মিজানুর রহমান মাঝি। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমিন।
​

​নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৬
এ জি