হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ।
কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে। দলের আরেক যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে করা হয়েছে সদস্য সচিব।
শুক্রবার ৯ অক্টোবর রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু,প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস,ধর্মবিষয়ক সহ-সম্পাদক অমলেন্দু দাস অপু ও জন গোমেজ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও রমেশ দত্ত।
এছাড়া কমিটিতে রয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক পার্থ দে মন্ডল,জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জয়দেব রায়,সাবেক ছাত্রনেতা মিল্টন বৈদ্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।
১১ অক্টোবর ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur