চাঁদপুরের কচুয়ায় এইচএসসি, এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর শনিবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ে ৩নং বিতারা ইউনিয়ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমুল নাহার বেবী।
বিতারা ইউনিয়ন পেশাজীবী সংগঠনের সভাপতি জি.এম আবদুল মান্নানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন মাস্টার, সদস্য ফয়সাল আহমেদ বিএসসি ও হাবিবুর রহমান ফটিকের যৌথ পরিচালনা পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ ইসমাইল হোসেন, কচুয়া উপজেলা বিএনপির উপদেষ্টা মো. মামুনুর রশীদ মোল্লা, বাইছারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর মুন্সি নুরুল আলম বেলাল, কচুয়া উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, বাংলাদেশ বিমানের উপ-পরিচালক মোহাম্মদ মজিজুর রহমান মিয়াজী, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার, ইউসুফ খান ও আবদুল মতীন মোল্লা, নিন্দপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান সেলিম, বিতারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মনির হোসেন, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহীন পাটোয়ারী, বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিকতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের প্রতিও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১০ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur