Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ইয়াবা-গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
ইয়াবা

কচুয়ায় ইয়াবা-গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরের কচুয়ায় পুলিশ বিশেষ অভিযানে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ২৯ জুলাই বুধবার কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল ইসলামের নির্দেশে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে ৩টি অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ রুবেল (৩৫), জগন্নাথ চন্দ্র পাটিকর (২১) ও রনি হোসেন (২৬)।

পুলিশ জানায়, এসআই মোঃ নাজমুল ইসলাম ও এএসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলার জলা তেতৈয়া এলাকায় অভিযান চালান। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রুবেলকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তার পিতা হাজী আব্দুল জলিল, গ্রাম- নোয়াদ্দা ভূঁইয়া বাড়ী। দ্বিতীয় অভিযানে এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কড়ইয়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী জগন্নাথ চন্দ্র পাটিককে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। তার পিতা- রনজিত চন্দ্র পাটিকর, গ্রাম- কড়ইয়া পাটিয়াল বাড়ী। তৃতীয় অভিযানে উপজেলার মহিদ্দিরবাগ এলাকা থেকে এসআই মোহাম্মদ ছাত্তার মিঞা সঙ্গীয় ফোর্সসহ চিহ্নিত মাদক কারবারি রনি হোসেনকে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। তার পিতা- মিজানুর রহমান, গ্রাম- দেবীপুর মিজি বাড়ী।

কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, আটক ৩ আসামীকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কচুয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৯ জুলাই ২০২৬