চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
হযরত আলী ঢালী প্রবীণ এই রাজনৈতিক নেতার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় চাঁদপুরবাসী, বিএনপির নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।
এদিকে শেখ ফরিদ আহম্মেদ মানিকের আকস্মিক অসুস্থতার খবরে চাঁদপুর ও হাইমচরজুড়ে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ নেমে এসেছে। প্রিয় নেতার দ্রুত সুস্থতা কামনায় এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হচ্ছে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে সাধারণ মানুষের মাঝে ফিরে আসতে পারেন, এটাই স্থানীয় সর্বস্তরের মানুষের আকুল প্রার্থনা।
এদিকে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের আশু রোগমুক্তি কামনা করেছেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী।
তার সুস্থতার জন্য সবাই নিকট দোয়া কামনা করেছেন তিনি।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur