Home / উপজেলা সংবাদ / কচুয়া / ক্রিকেটে বসুন্ধরা দলে খেলার সুযোগ পেলো কচুয়ার ইরফান
ক্রিকেটে

ক্রিকেটে বসুন্ধরা দলে খেলার সুযোগ পেলো কচুয়ার ইরফান

চাঁদপুরের কচুয়া উপজেলা থেকে ক্রিকেট অঙ্গনে মেহেদী হাসান রানার পর আরও একটি সম্ভাবনাময় নাম উঠে এসেছে ইরফান আহমেদ তুষার। ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাই ক্রিকেট টুর্নামেন্টে বসুন্ধরা ক্রিকেট দলে স্থান পেয়েছেন কচুয়ার তরুণ ক্রিকেটার ইরফান আহমেদ তুষার। ইরফান আহমেদ তুষার কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের কৃতি সন্তান। তিনি কচুয়া উপজেলা বিএনপি উত্তর অঞ্চলের সাধারণ স¤পাদক ইউসুফ মিয়াজীর কনিষ্ঠ পুত্র। এর আগে কচুয়ার আরেক কৃতি ক্রিকেটার মেহেদি হাসান রানা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলে চাঁদপুরের কচুয়াকে দেশের ক্রিকেট অঙ্গনে পরিচিত করে তুলেছেন। এবার ইরফান আহমেদ তুষারের নতুন এই অর্জনে কচুয়ার ক্রিকেটপ্রেমীদের মধ্যে সৃষ্টি হয়েছে আনন্দ ও উৎসাহ।

ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাই ক্রিকেট টুর্নামেন্টে বসুন্ধরা ক্রিকেট দলের হয়ে খেলার সুযোগ পাওয়াকে ইরফানের ক্রিকেট ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তার ধারাবাহিক পরিশ্রম, অনুশীলন ও প্রতিভার মাধ্যমে ভবিষ্যতে আরও বড় পর্যায়ে কচুয়ার প্রতিনিধিত্ব করার প্রত্যাশা করছেন শুভাকাক্সক্ষীরা।

ইরফান আহমেদ তুষারের এই সাফল্যে কচুয়া উপজেলার সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল ক্রিকেট ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়েছেন ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসী। কচুয়ার মাটিতে ক্রিকেটের নতুন প্রতিভাদের উত্থান ভবিষ্যতে এ অঞ্চলের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে-এমন প্রত্যাশা ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টদের।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১ অক্টোবর ২০২৬