চাঁদপুর শহরের পালবাজার এলাকায় জেনিথ সুইটস অ্যান্ড বেকারি নামে একটি প্রতিষ্ঠানের দইয়ের মধ্যে চুল ও পোকা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা না থাকায় দুই ডিম বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১২ আগস্ট শনিবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বাজার তদারকি এই অভিযান পরিচালনা করেন। ...
Read More »চাঁদপুর লঞ্চ থেকে গাঁজাসহ একজন আটক
চাঁদপুর রফরফ-৭ লঞ্চ থেকে গাঁজাসহ একজনকে আটক করেছে কোষ্টগার্ড। শনিবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ঢাকা গামী রফরফ-৭ ...
Read More »ষড়যন্ত্রকারী কাউকে ছাড় দেয়া হবে না: সুজিত রায় নন্দী
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ফরাক্কাবাদ কলেজ বাংলাদেশের মধ্যে মডেল কলেজে রূপান্তরিত হবে। এ কলেজ কে নিয়ে যারাই ষড়যন্ত্র করছে কোনভাবে ছাড় দেওয়া হবে না। ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে, ষড়যন্ত্রকারী কাউকে ছাড় দেয়া হবে না। চাঁদপুর ফরাক্কাবাদ ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে ১২ আগস্ট শনিবার সকাল ১০ টায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ...
Read More »চাঁদপুরে ৫৩ কেন্দ্রে এইচএসসি-সমমানের ২০ সহস্রাধিক পরীক্ষার্থী অংশ নেবে
সারাদেশের ন্যায় চাঁদপুরেও আগামি ১৭ আগস্ট একযোগে শুরু হচ্ছে এইচএসসি,মাদ্রাসা বোর্ডের আলিম ও ব্যবসায় ব্যবস্থাপনা ও ভোকেশনাল পরীক্ষা। সারাদেশের ন্যায় এক-অভিন্ন সময় ও নিয়ম নীতিতে সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হবে। চাঁদপুরে এবার ২০২৩ শিক্ষাবর্ষের এইচ এসসি ও সমমানের ৫৩ কেন্দ্রে অংশ নিচ্ছে ২০ হাজার ৮শ ৪ জন পরীক্ষার্থী। গতবারের চেয়ে এবার ৩ হাজার ২৬ জন পরীক্ষার্থী ও ১টি ...
Read More »পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে জেলা প্রশাসক যা বললেন
চাঁদপুর সিটি কলেজের ২০২৩ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট শুক্রবার বিকেলে চাঁদপুর ওয়্যারলেস এলকায় সিটি কলেজের ৩য় তলায় উৎসবমুখর পরিবেশে শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও সুধীজনদের ব্যাপক উপস্থিতিতেসু- সজ্জিত ক্যাম্পাসে এ বিদায় অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বলেন, আবেগ দিয়ে নয় বাস্তবতার আলোকে ...
Read More »চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ৯ কেজি গাঁজাসহ আটক ২
চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে নৌ থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টায় মাদক কারবারীদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটককৃতরা হলেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মিরু খালি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ রুবেল হাওলাদার ও কুমিল্লা জেলার লাকসাম থানার কৈাঁয়ার গ্রামের মৃত আঃ আজিজের ছেলে মোঃ আরাফাত হোসেন। জানা যায়, চাঁদপুর নৌ ...
Read More »দুর্যোগপূর্ণ এলাকা ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘ আমাদের সিদ্ধান্ত আছে পরীক্ষার সময়ে যদি কোন যায়গায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা বন্ধ করতে হয়, সে স্থানে স্থানীয়ভাবে পরীক্ষা বন্ধ থাকবে, বাকী সারাদেশে পরীক্ষা চলবে।’ শুক্রবার ১১ আগস্ট দুপুরে চাঁদপুর শহরের লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘ ডেঙ্গু প্রতিবছরই ...
Read More »পদ্মা-মেঘনায় ২৪ অবৈধ বাল্কহেড জব্দ, আটক ৫০ শ্রমিক
নৌ-দুর্ঘটনা রোধে পদ্মা-মেঘনায় অবৈধ বাল্কহেড ও ডাকাতিরোধে নৌপুলিশের বিশেষ অভিযানে পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দিনব্যাপি এ অভিযানে চাঁদপুরের মেঘনার মোহনা থেকে মাদারীপুরের শিবচর পর্যন্ত অর্ধশত বাল্কহেড যাচাই-বাছাই করা হয়। এ সময় বালুবাহী ২৪টি অবৈধ বাল্কহেড জব্দ ও ১৯টির বিরুদ্ধে প্রসিকিউশনসহ ৫০ জন শ্রমিককে আটক করেছে নৌ-পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম। অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম ...
Read More »চাঁদপুরে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি করায় চাঁদপুর জেলা ছাত্রদলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে শহরের কালীবাড়ি মোড় থেকে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে আনন্দ মিছিলটি শেষ হয়। আনন্দ মিছিলে নেতৃত্বদেন, চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক এ এইচ এম ইসমাইল হোসেন ...
Read More »চাঁদপুরে ২২ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ আটক ৩
চাঁদপুরে ২২ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। ১০ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্য নিশ্চিত করেছেন, ডিবি অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক চৌধুরী। আটককৃতরা হলো, মহসিন (৩০), মোঃ হাবিবুর রহমান (২৫), আরিফুল ইসলাম প্রকাশ সজল (৩০)। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউপির ঘোষেরহাট এলাকার সীমা পাইপ ইন্ড্রাষ্টিজের সামনে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের উপর থেকে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur