চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কাউন্সিল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ...
Read More »চাঁদপুরের বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি সাধারণ সম্পাদক যারা
চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী। শনিবার ৭ ডিসেম্বের রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৩ (তিন) বৎসরের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানান। তবে কত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির করার ...
Read More »আজ চাঁদপুর মুক্ত দিবস
আজ ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্তি পেয়েছিল চাঁদপুর জেলা। লাকসাম ও মুদাফ্ফরগঞ্জ মুক্ত হবার পর তৎকালীন চাঁদপুর মহকুমা জেলায় সর্বশেষ যুদ্ধ সংঘটিত হয়েছিল ৭ ডিসেম্বর। মিত্রবাহিনী এবং মুক্তিযোদ্ধারা সড়কপথে হাজীগঞ্জ দিয়ে ৬ ডিসেম্বর চাঁদপুর আসতে থাকলে হানাদার বাহিনী প্রতিরোধের সম্মুখীন হয়। ভারতের মাউন্টেন ব্রিগেড ও ইস্টার্ন সেক্টরের মুক্তিযোদ্ধারা যৌথ আক্রমণ চালান। ...
Read More »চাঁদপুর সরকারি হাসপাতালে নিষ্পাপ ফুলকে রেখে পালালো মা
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি’ গোবিন্দ হালদার রচিত এবং আপেল মাহমুদের সুরের দেশাত্মবোধক বাংলা গানের সে আহবান অনেকেরই জানা। কিন্তু পাপের মোহে অথবা কোনো এক অজানা কারণে সেই এক নিষ্পাপ ফুলকে রেখে পালিয়েছেন চাঁদপুরের এক মা। আড়াই,শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ১৪ দিনের নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছেন। এ ঘটনায় ...
Read More »চরমোনাই ও উজানী পীরসহ ৪০ আলেমের উপস্থিতিতে চাঁদপুরে ৩ দিনের মাহফিল
চাঁদপুর শহরের পুরান বাজার স্টার আল-কায়েদ জুট মিল সংলগ্ন বালুর মাঠে ৯ ডিসেম্বর থেকে ১০ ও ১১ ডিসেম্বর পর্যন্ত(সোম, মঙ্গল ও বুধবার) চরমোনাই -এর নমুনায় ৩ দিনব্যাপি মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরইমধ্যে মাহফিলের জন্য মাঠ সহ সকল প্রকার প্রস্ততি সম্পন্ন হয়েছে। চাঁদপুরে এই প্রথম এত বড় মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে প্রায় ৫০ হাজার লোকের সমাগম হবে এই ...
Read More »স্কুল মাঠ থেকে চাঁদপুর বিজয় মেলাকে সরিয়ে অন্যত্র নেয়ার অনুরোধ
চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিজয় মেলা স্কুলমাঠ থেকে সরিয়ে নিতে এবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি তার মতামত ব্যক্ত করলেন। তিনি ১০ বছর ধরে স্থানীয় হাসান আলী সরকারি স্কুলমাঠে মাসব্যাপী আয়োজিত মেলাটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করে আসছিলেন। ২৭ বছর ধরে এই খেলার মাঠটিতে মাসব্যাপী বিজয় মেলা হওয়ার কারণে প্রশাসন, পৌরসভা এমনকি সুশীল সমাজসহ সাধারণ মানুষ বিরক্তবোধ করছিল। কারণ এই ...
Read More »চাঁদপুর বড় স্টেশন মোলহেডে বাংলা উইকিপিডিয়ার মিটআপ সম্পন্ন
চাঁদপুর উইকিপিডিয়া সম্প্রদায় কর্তৃৃক আয়োজিত শনিবার ৭ ডিসেম্বর বিকেল ৪ টায় চাঁদপুর মোলহেডে উইকি মিট অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক ছিলেন চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়ের কো-অর্ডিনেটর মো.দেলোয়ার হোসাইন । তিনি ঊইকিপিডিয়া ও বাংলা উইকিপিডিয়া সম্পর্কে উইকি বন্ধুদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং উইকিপিডিয়া ও বাংলা উইকিপিডিয়ার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন। এছাড়াও উইকিপিডিয়া ও চাঁদপুর উইকিপিডিয়া সম্প্রদায়ের সহ-সমন্বয়কারী আবদুল গনি বাংলা ভাষা ...
Read More »চাঁদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
চাঁদপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। শনিবার(৭ ডিসেম্বর) সকাল ১১ টায় বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক নুরুল আমীন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহ সভাপতি আক্তার হোসেন সাগর, সরোয়ার গাজী, ...
Read More »চাঁদপুরে মৌসুমের সবচেয়ে বেশি পেঁয়াজের উৎপাদনের সম্ভাবনা
দেশের অন্যতম নদী বিধৌত কৃষি প্রধান অঞ্চল হওয়ায় এ অঞ্চলে ব্যাপক ফসল উৎপাদন হয়ে থাকে। চলতি বছর চাঁদপুরের নদীর তীর সংলগ্ন এলাকাগুলোতে ধান, পাট, আলু, সয়াবিন, পেঁয়াজ-রসুন, ভূট্টা ও রসুন-পেঁয়াজ চাষাবাদ হয়েছে ব্যাপকহারে। চাঁদপুর জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার ৭ উপজেলায় এবার পেঁয়াজ-রসুনের উৎপাদন লক্ষ্যমাত্রা ৯ হাজার ২২৮ মে.টন এবং চাষাবাদের লক্ষ্যমাত্রা ১ হাজার ...
Read More »চাঁদপুরগামী লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত ১ : আহত ২০
নারায়ণগঞ্জের সীমানাধীন চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষে হুমায়ন বন্দুকছি নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ যাত্রী নিখোঁজ রয়েছেন এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। । শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ন বন্দুকছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকার আব্দুল হাই বন্দুকছির ছেলে। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur