চাঁদপুরের মতলব উত্তরে পাওয়া গেল নোয়াখালীর এক গৃহবধূর লাশ। মঙ্গলবার( ৪ জুলাই) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগান বাড়ি ইউনিয়নের কালীর বাজার-বাগান বাড়ি রাস্তার নয়াকান্দি গ্রামের পাশে থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার নাম পলি আক্তার (২৮)। তার বাড়ি নোয়াখালী সদর উপজেলায় নোয়ান্নাই ইউনিয়নের জাগিদার বাড়ি গ্রামে। সে তাজুল ইসলাম ও ফাতেমা বেগমের মেয়ে। তার স্বামীর নাম মেঃ রোবেল মিয়া। ...
Read More »মতলব উত্তরে ৪০০০ লিটার চোরাই ডিজেল জব্দ
চাঁদপুরের মতলব উত্তরে ৪০০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড। ০৪ জুলাই মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার উত্তর মতলব থানাধীন দশআনি লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ ...
Read More »কারো পরামর্শ বা প্রেসক্রিপশনে এদেশে নির্বাচন হবে না: মায়া চৌধুরী
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, দুই বারের সাবেক সফল মন্ত্রী, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, সংবিধান মোতাবেক নির্বাচন হবে। নির্বাচন কমিশন স্বাধীনত মোতাবেক নির্বাচন পরিচালনা করবেন। যখন দেশে কোনো জাতীয় নির্বাচন আসে, তখনই ষড়যন্ত্র শুরু হয়। বিভিন্ন দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা (বিএনপি) ক্ষমতা দখল করার চেষ্টা করে। কিন্তু আমাদের বিশ্বাস, জনগণ যতবারই ভোট দিয়েছে,নৌকাকেই ...
Read More »বৃহত্তর মতলব এসএসসি ৯২ ব্যাচের ঈদ পুর্নমিলনী
ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে বৃহত্তর মতলব এসএসসি ১৯৯২ ব্যাচের ছাত্রদের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়। ১ জুলাই শনিবার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নেট নতুন বাজার আনন্দ মেলা ফাস্ট ফুড এন্ড রেস্টুরেন্টে এসএসসি ৯২ ব্যাচের ছাত্রদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু হয়। কোরআন তিলওয়াতের পর এসএসসি ৯২ ব্যাচের প্রয়াত ছাত্র-ছাত্রদের বিদেহী ...
Read More »পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান মায়া চৌধুরীর
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষায় বৃক্ষরোপণ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, দুই বারের সাবেক সফল মন্ত্রী, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। তিনি বলেছেন, উন্নয়নশীল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্তত তিনটি বনজ, ফলদ ও ভেষজ চারা রোপণের নির্দেশ দিয়েছেন। আসুন আমরা সবাই ...
Read More »মতলব উত্তরে নেতাকর্মীদের সাথে মায়া চৌধুরীর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়
ঈদ পরবর্তী সময়ে নিজ এলাকার দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য দুই বারের সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। ঈদের দ্বিতীয় দিন শুক্রবার (৩০ জুন) বিকালে উপজেলার মোহনপুর আলী ভিলা মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দুপুরের খাবারের আয়োজন করেন মায়া চৌধুরী। এতে স্থানীয় জন প্রতিনিধি, সাংবাদিক ও ...
Read More »মতলবে ঈদের দিন মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল যুবকের
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) ভোরের দিকে মতলব উত্তর উপজেলার ষাটনল কনুমার্কেট বেরীবাঁধ পাকা সড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার ষাটনল ইউনিয়নের রঙ্গুখাঁ কান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। মতলব উত্তর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ঈদের দিন সকালে সাইফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে তার বাড়ি ...
Read More »ঈদের জামাত ও পশু কোরবানির মধ্য দিয়ে মতলব উত্তরে ঈদ উদযাপিত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীযর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। ঈদের জামাত আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলাসহ সারা দেশে আজ উদযাপিত হয় মুসলমানদের পবিত্র এ ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় পছন্দের পশু কোরবানি করেছেন সামথর্যবান ধর্মপ্রাণ মুসলমানরা। আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকাল থেকে চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পেরসভাসহ ...
Read More »মতলব উত্তরে উল্টো রথযাত্রা উৎসব সম্পন্ন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারাণীর উল্টো রথযাত্রা মহাযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব পালিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া শ্রী শ্রী ...
Read More »মতলব উত্তরে ১৮ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৮টি গ্রামে আজ ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এই ঈদ উদযাপন শরিক হয়েছেন ইসলাম ধর্মের হানাফি মাজহাবের অনুসারীরা। তাঁরা বলছেন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চাঁদের অবস্থান জেনে এবং সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশে চাঁদ দেখার খবর পেয়ে আজ সোমবার ঈদুল আজহা উদযাপন করছেন তাঁরা। বুধবার (২৮ জুন) মতলব উত্তর উপজেলার উপজেলার মোহনপুর ইউনিয়নস্থ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur