Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর

মতলব উত্তর

মতলব উত্তরে করাত কল আইনে ৩ জনের অর্থদণ্ড

Jorimana

চাঁদপুরের মতলব উত্তরে করাত কল আইনে ৩ স’মিল ব্যবসায়ীকে ৯ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও শারমিন আক্তার। জানা গেছে, সোমবার সকালে উপজেলার গজরা বাজারের স’মিল ব্যবসায়ী আলী টিম্বার এন্ড স’মিলের মালিক মো. আলী হোসেনকে ২ হাজার, একই বাজারের স’মিল ব্যবসায়ী ও ওটারচর উচ্চ বিদ্যালয়ের সহ-শিক্ষক আলী আহম্মদ মাস্টারকে ২ হাজার এবং গত ১ অক্টোবর ...

Read More »

মতলবের মোসাদ্দেক মামুন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মোসাদ্দেক আলম মামুনকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। মোসাদ্দেক সহাওলাদার মামুনের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত পত্রে মোসাদ্দেক আলম মামুনকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করার বিষয়টি মঙ্গলবার ...

Read More »

মতলব উত্তরে মালবোঝাই মিনিট্রাক উল্টে খাদে

চাঁদপুরের মতলব উত্তরে নিয়ন্ত্রন হারিয়ে ৩ টন মালবাহী ক্ষমতাসম্পন্ন একটি মালবোঝাই মিনি ট্রাক উল্টে খাদে পড়ে গেছে। মঙ্গলবার সকালে উপজেলার রসূলপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এতে চালক আহত হয়েছেন। স্থানীয়রা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রায় ৩ টন ওজনের মাল নিয়ে চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে গাড়ীটি (রেজিঃ নং ঢাকা মেট্রো-ড-১১ -৬৬৪৫) ঢাকা থেকে যাত্রা করে। চাঁদপুর ...

Read More »

মতলবে ১১৭ প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নেই

primary

মতলবে ১ শ’১৭টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।এতে মতলব দক্ষিণ ও মতলব উত্তরে প্রাথমিক শিক্ষা বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ দু’উপজেলায় ২শ’৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তন্মধ্যে মতলব দক্ষিণ উপজেলার ১শ’১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪১টিতে এবং মতলব উত্তর উপজেলায় ১শ’৮০টি ...

Read More »

মতলব ইসলামাবাদে মাদকবিরোধী ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন

মতলব উত্তর ইসলামাবাদ ইউনিয়নে প্রথম আন্তঃজেলা মাদকবিরোধী ফুটবল টুর্নামেণ্ট খেলা সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন)। এসময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড মেম্বার আমির হোসেন, ৫নং ওয়ার্ড মেম্বার রবিউল হোসেন, ৬নং ওয়ার্ড মেম্বার মনির হোসেন, ৭নং ওয়ার্ড মেম্বার খলিল মিয়াজী, ৮নং ওয়ার্ড মেম্বার দুলাল মেম্বার, ৯নং ওয়ার্ড মেম্বার আলী হোসেন, ইউনিয়ন ...

Read More »

মতলব উত্তর থানার ওপেন হাউজ ডে সম্পন্ন

চাঁদপুর মতলব উত্তর থানার ওপেন হাউজ ডে সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন থানার ওসি মো. আনোয়ারুল হক। থানার সেকেন্ড অফিসার এসআই (সহকারী উপ-পরিদর্শক) মো. ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন, বাগান বাড়ি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম জমাদার, গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুজিবুর রহমান, ফতেপুর পূর্ব ইউনিয়ন কমিউনিটি ...

Read More »

কৃষি অফিসের উদ্যোগে তালের বীজ রোপণ

motlob-uttor

চাঁদপুর মতলব উত্তর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বজ্রপাত প্রতিরোধকারী তালগাছের বীজ রোপন করা হয়েছে। এসময় উপজেলার ওটারচর দক্ষিণ পাড়া ক্যানেলের দু’পাশে ১শ’ ৪১ পিছ তালের বীজ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা তফাজ্জল হোসেনসহ ব্লকসুপারভাইজার ও মাঠকর্মীবৃন্দ। বজ্রপাত প্রতিরোধকারী তালের বীজ রোপন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি ...

Read More »

মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ এ তিনটি সামাজিক ব্যাধি। আমারা উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে এগুলোকে নির্মূল করতে হবে। চাঁদপুরের সফল পুলিশ সুপার শামসুন্নাহার যে প্রক্রিয়া অনুসরণ করে তৃণমূল পর্যায়ে অবহেলিত সমাজকে একত্রিত করে আমরা মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ গড়ে তুলতে হবে। তাহলে আমরা সফল হতে পারবো। ...

Read More »

মতলবকে অর্থনৈতিক জোন ও শিল্পনগরি করার লক্ষ্যে কাজ চলছে

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, অল্প সময়ে সকল গ্রামে বিদ্যুতের আলো জ্বলবে। একটি ঘরও বিদি্যুৎবিহীন থাকবে না। মতলব উত্তর উপজেলাকে অর্তনৈতিক জোন ও শিল্পনগরিতে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) মতলব উত্তর উপজেলার ত্রাণমন্ত্রী পিত্রালয় মোহনপুর আলী মিয়া ভিলা মিলনায়তনে আওয়ামী লীগ মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে-গ্রামগুলোর ...

Read More »

‘চিকিৎসা সেবার উন্নয়নে রোগীদের বিদেশ গমন কমেছে’

Maya-chodhuary

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছে। তাই আজ দেশের চিকিৎসা সেবার উন্নয়নের ফলে রোগীদের বিদেশ গমন কমেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার রাবেয়া-নাসের হাসপাতালের জন্য ক্রয়কৃত অ্যাম্বুলেন্স উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ...

Read More »