স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদ্রাসাসহ সারাদেশে নিখোঁজ শিক্ষার্থীরা আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে। শনিবার(১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একে এম রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক সাদেক খান, সহ সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে ...
Read More »অভিবাসীদের অধিকার সুরক্ষায় এগিয়ে আসার আহবান
অভিবাসীদের অধিকার সুরক্ষায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অভিবাসনের সম্ভাবনাকে কীভাবে বাস্তবায়ন করা যায় তা ভেবে দেখা প্রয়োজন। শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের যেখানেই হোক অভিবাসীরা যাতে তাদের অধিকার পান, স্বাভাবিকভাবে চলাফেরা করতে ...
Read More »‘২০২১ সালের পর কোনো বাংলাদেশি বিদেশে যাবে না’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি বলেছেন, ‘আগামী ২০২১ সালের পর আর কোনো বাংলাদেশি বিদেশে যাবে না। বরং বিদেশের মানুষই বাংলাদেশে আসবে কাজ করতে। আমরা যখন ক্ষমতায় যাই তখন দেশের মানুষের গড় আয় ছিলো ৬২৫ ডলার, আর এখন মানুষের গড় আয় ১৬৪৪ ডলার। আমাদের গড় আয় তিনগুনের বেশি হয়েছে।’ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ...
Read More »শনিবার দেশের দু’কোটি শিশু ভিটামিন-এ ক্যাপসুল পাবে
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, শনিবার দু ’কোটি ১০ লাখ শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে শনিবার (১০ ডিসেম্বর )ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান শনিবার (১০ ডিসেম্বর) জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদযাপন করতে যাচ্ছে। এ দিনে ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে ...
Read More »আজ আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস
আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস শুক্রবার ৯ ডিসেম্বর । গত বছরের ১১ সেপ্টেম্বর জাতিসংঘ এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস হিসাবে ঘোষণা করায় দ্বিতীয়বারের মতো এ দিবসটি বিশ্বব্যাপি পালিত হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কাল এ দিবসটি পালিত হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গৌরবের ও বিজয়ের মাস ডিসেম্বরের ৯ তারিখে এ দিবসটি পড়ায় বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির ...
Read More »চলন্ত ট্রেনে আগুন, শতাধিক যাত্রী আহত
গাজীপুরে চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে নারী ও শিশুসহ শতাধিক যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে আউটার সিগন্যাল এলাকায় আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী ও পুবাইল স্টেশন অতিক্রম করে বিকেল ৫টার দিকে গাজীপুরের কালীগঞ্জ ...
Read More »অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য পড়েননি খালেদা
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য পড়েননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার আবেদনে আত্মপক্ষ সমর্থন পিছিয়ে আগামী ১৫ ডিসেম্বর পুনর্নির্ধারণ করেছেন আদালত। তার উপস্থিতিতে চলছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুন-অর রশিদকে আসামিপক্ষের জেরা। রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে ...
Read More »দেশে ৪ হাজার ৭শ’ ব্যক্তি এইচআইভিতে আক্রান্ত
দেশে বর্তমানে এইচআইভি আক্রান্ত রুগীর সংখ্যা ৪ হাজার ৭শ’২১ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার (৭ ডিসেম্বর ) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মোহা. গোলাম রাব্বানীর এক প্রশ্নের জবাবে এ বিষয়ে তিনি জানান, চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৭শ’৯৯ জন এইচআইভি রোগে মারা গেছেন। ফলে জীবিত রোগীর সংখ্যা ৩ হাজার ৯শ’২২ জন। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম ...
Read More »বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন খালেদা জিয়া
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনে বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা দেবেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দু’টির প্রধান আসামি তিনি। চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার ৩৪২ ধারায় অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে বৃহস্পতিবার। গত ০১ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য পাঠ করতে শুরু করেন তিনি। ...
Read More »রোহিঙ্গাদের যথাসাধ্য সহযোগিতা দিচ্ছি : প্রধানমন্ত্রী
মায়নামারের রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মায়ানমারের রোহিঙ্গা রিফিউজি যারা এসেছে তাদের যথাসাধ্য সহযোগিতা দিচ্ছি। আমাদের যতটুকু করার করছি। কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা দুয়ার খুলে স্রোতের মতো আসতে দিতে পারি না।’ তিনি আরও বলেন, মায়ানমার দূতাবাসকে তাদের দেশের সরকারের কাছে ম্যাসেজ দিতে বলেছি, এমন কোনো অবস্থার সৃষ্টি করবেন না যেন ওখান থেকে রিফিউজি বাংলাদেশে আসে। বুধবার ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur