চাঁদপুর সদর উপজেলার মধ্য রঘুনাথপুরে গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে কুমকুম বেগম (২৪) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। ১০ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার সময় ওই গ্রামের দিদার উল্ল্যাহ বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহত কুমকুম বেগম ওই বাড়ির মৃত হক বেপারীর মেয়ে। এ ঘটনায় ১১ এপ্রিল বুধবার চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা ...
Read More »হাজিগঞ্জ উত্তর কাঁলচো ইউনিয়নের পুলিশ ফাঁড়ির দাবি, অতঃপর..
চাঁদপুর হাজিগঞ্জ উপজেলার উত্তর ৩নং কাঁলচো ইউপিতে সিহিরচোঁ এলাকায় একটি পুলিশ ফাঁড়ি করার দাবি জানিয়েছেন সিহিরচোঁ গ্রামের কৃতি সন্তান ও রপ্তানিতে রাষ্ট্রিয় পুরস্কারপ্রাপ্ত সিআইপি জয়নাল আবেদীন মজুমদার । বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেলে সিহিরচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর উপস্থিতিতে তিনি এ দাবি জানান। সিআইপি জয়নাল আবেদীন ...
Read More »পুরাণবাজার ফাঁড়ি পুলিশের অভিযানে ৫০ কেজি জাটক জব্দ
চাঁদপুর শহরের পুরাণবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৫০ কেজি জাটকা জব্দ করেছে। বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেলে মধুসুদন হাইস্কুল মাঠের দক্ষিণ কোণা টাওয়ার এলাকা থেকে প্লাষ্টিক ড্রামভর্তি ওই পরিমান জাটকা জব্দ করা হয়। পুরাণবাজার পুলিশ ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স জাটকা রক্ষায় এ অভিযান পরিচালনা করেন। এসআই জাহাঙ্গীর আলম জানান, রাজরাজেশ^র চর এলাকা থেকে ধৃত জাটকা পাচারের জন্য পুরাণবাজার আনা ...
Read More »বড় হওয়ার জন্যে গ্রাম কোনো বিষয় নয় : এসপি শামসুন্নাহার
চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বলেন, ‘আমাদের প্রত্যেকে সমাজ থেকে মাদক, বাল্য-বিবাহ, ইভটিজিং, জঙ্গিবাদ দূর করতে হবে। প্রত্যেককে স্বপ্ন দেখতে হবে এবং সে স্বপ্ন বাস্তাবায়ন করার জন্য তার পেছেনে লেগে থাকতে হবে। আমার দাদা নানা আমাদের স্বপ্ন দেখিয়েছে। আপনারা যারা অভিভাবক রয়েছেন তারাও আপনাদের সন্তানদের স্বপ্ন দেখানো পাশাপাশি তাদের স্বপ্ন পুরণে সহযোগিতা করবেন।’ বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেলে হাজিগঞ্জের কাঁলচো ইউপির ...
Read More »মতলবে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ৩ কি.মি.রাস্তা নির্মাণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ছোবহান সরকার (সুভা) এর ব্যক্তিগত উদ্যোগে ৩ কি.মি. মাটির রাস্তা নির্মাণ করছেন। কলাকান্দা ইউনিয়নের জনসাধারণের সুবিধার্থে তিনি নিজ তহবিল থেকে প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে এ রাস্তাটি নির্মাণ করে দিচ্ছেন। বুধবার (১১ এপ্রিল ) দুপুরে চেয়ারম্যান মো.ছোবহান সরকার (সুভা) উক্ত রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শ্যামল চন্দ্র ...
Read More »মতলব উত্তরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সরকার বাড়িতে গোলাম হোসেন রাজিব (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজিব আ.কাদির সরকারের ছেলে। বৃহস্পতিবার (১২ এপ্রিল ) সকালে তার মৃতদেহ উদ্ধার করেছে মতলব উত্তর থানার ওসি মো.আনোয়ারুল হক নেতৃত্বাধীন একটি পুলিশ ফোর্স। বুধবার (১১ এপ্রিল ) সে ঘরের আড়ার সাথে দড়ি বেঁধে আত্মহত্যা করে। পুলিশ ...
Read More »মা’আরিফুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মাহফিল ও পাগড়ি প্রদান
মা’আরিফুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ এপ্রিল) সন্ধায় আবহাওয়া অনকুলের কারণে চিশতিয়া জামে মসজিদে কুরআনে হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান করা হয়। মা’আরিফুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা সভাপতি আলহাজ এস এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উজানী মাদ্রাসার মহা-পরিচালক ও পীরসাহেব আলহাজ হযরত মাও. মাহবুবে এলাহী। মা’আরিফুল কুরআন হাফিজিয়া ...
Read More »মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ পরিষদে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
চাঁদপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও শ্রেণীমেধার পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেলে চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্মদের গড়ে তুলবো’ এই শ্লোগনে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা আজকে যে সুন্দর-শ্যামল একটি দেশ পেয়েছি, তা সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ...
Read More »মতলবে বাল্য বিবাহ’র বিরুদ্ধে লাল কার্ড
ব্র্যাক সামাজিক ক্ষমতায়নের আয়োজনে বুধবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় মতলব পৌরসভার বাইশপুর গ্রামে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ বাইশপুর পল্লী সমাজে সভাপতি হাজেরা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলারা আক্তার বিপ্লবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক কালা চাঁদ দাস অসিত। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ব্র্যাক ...
Read More »চাঁদপুরে বিএনপির দু’গ্রুপের মুখোমুখি অবস্থানে কর্মসূচির অনুমতি মেলেনি
চাঁদপুরে জেলা বিএনপির দু’গ্রæপের মুখোমুখি অবস্থানের কারণে ১৩ ফেব্রæয়ারি বিএনপির কেন্দ্রিয় নেতাদের উপস্থিতিতে সাংগঠনিক সভার অনুমতি দেয়নি পুলিশ। বৃহস্পতিবার (১২ এপ্রিল) চাঁদপুর পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ককে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, ১৩ এপ্রিল বিকেল ৩টায় জেলা বিএনপির কর্মী সমাবেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের সহায়তা চেয়েছে বিএনপি। এ বিষয়ে চাঁদপুর মডেল ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur