Home / চাঁদপুর / হাসান আলী বিদ্যালয় মাঠটি সংস্কার করে ঘাস লাগানোর ব্যবস্থা করে দেবো: এমপি

হাসান আলী বিদ্যালয় মাঠটি সংস্কার করে ঘাস লাগানোর ব্যবস্থা করে দেবো: এমপি


“প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে” চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) মা সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, আমি যখন শৈসবকালে পড়ালেখা করেছি, তখন হাসান আলী স্কুল মাঠে খেলাধুলা করেছি। হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮শ’ শিক্ষার্থী পড়ালেখা করে। এই স্কুলকে নিজের স্কুলের মতো দেখবো। বাংলাদেশের আনাচে-কানাচেতে খুব কমি’ই আছে শহরের মধ্যে স্কুলে খেলার মাঠ। স্কুলের সমস্যা সমাধানের চেষ্টা আমরা করবো। তবে আমাদের সন্তানরা যে পরিবেশে থাকবে তা হতে হবে পরিস্কার-পরিছন্ন। বাচ্চারা স্কুলে এসে যখন দেখবে পরিবেশ পরিস্কার-পরিছন্ন তখন তাদের মনও ভালো থাকবে। 

তিনি আরো বলেন, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠটি সংস্কার করে ঘাস লাগানোর ব্যবস্থা করে দেবো। তখন শিশুরা খেলাধুলা করবে ধুলাবালি লাগবে না, এতে তারা অসুস্থও হবে না। শিশুরা লেখাপড়া করেও আনন্দ পাবে এবং খেলাধুলা করেও আনন্দ পাবে। আমাদের দায়িত্ব বাচ্চারা কোথায় যায় কার সাথে মিশে খোঁজ-খবর রাখা। তাদেরকে মোবাইল আসক্ত থেকে দূরে রাখতে হবে। মোবাইল আসক্ত আমাদের সন্তানদের ভবিষ্যত নষ্ট হয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের সন্তানদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য আর চাঁদপুরের বাইরে যেতে হবে না। এখানে মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে। চাঁদপুরের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সুবিধা পাবে। আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসছেন। শিক্ষার্থীদের স্কুলমুখী করার জন্য টিফিনের ব্যবস্থা করছে। আপনাদের সন্তানদের দিবে বিশেষ নজর রাকতে হবে। একমাত্র মা’ই পারে সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে।

চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা আইনুর নাহারের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ সো. নুরুজ্জামান কাজলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাদ্দেক হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী, সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। অভিভাবকদের পক্ষ বক্তব্য রাখেন ফাল্গুনী সরকার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র জোবায়ের ইসলাম রাকাত এবং গীতা পাঠ করেন শায়ন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।