চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে বিদ্যালয়ে হল রুমে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্ষুদে শিক্ষার্থীরা বিদ্যালয়ের ক্লাসরুম এবং হলরুমে হাতে তৈরি বিভিন্ন ফুল দিয়ে সজ্জিত করে। পরে ক্লাস পার্টির অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, আবৃত্তি, গজল পরিবেশন করে।
চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের সহকারী অধ্যক্ষ মৃদুল কান্তি দাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ইনচার্জ নাজনীন আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিভাবক মোশাররফ হোসেন, কাওছার হোসেন, রুপা দে, চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক এবং সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষক নুসরাত জাহান, তানজিলা আক্তার,সামিয়া রহমান, সানজিদা আক্তার, বিথী আক্তার, সত্যবতী সরকারসহ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ।
স্টাফ রিপোর্টার/
২৫ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur