রহিমানগরে খানকা শরীফে হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন
চাঁদপুরের কচুয়ার রহিমানগর গাউছিয়া আহমাদিয়া কাওকাবিয়া কেন্দ্রীয় খানকা শরীফে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হামলাকারীদের শাস্তি ও গ্রেফতারের দাবিতে রবিবার বিকেলে রহিমানগর কেন্দ্রীয় খানকা শরীফ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন শাহপুর দরবার শরীফের সাধারণ স¤পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম। আহলে সুন্নাত আল জামাত এর কচুয়া শাখার সভাপতি মাওলানা আলমগীর শাহের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা মুফতি নুরুজ্জামান আল কাদেরী ও নুরপুর খানকা শরীফের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় অধিবাসী মফিজুল ইসলাম ও তার পুত্র রাজন দলবল নিয়ে সম্প্রতি খানকা শরীফে হামলা ও ভাঙচুর করেন । এ সময় হামলাকারীরা লুটে নেয় ২০ লক্ষ টাকার আসবাবপত্র সহ মূল্যবান জিনিসপত্র। এ ছাড়া ভাঙচুর করে ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ সময় তারা হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনের শেষে খানকা শরীফের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। মিছিলটি রহিমানগর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় খানকা শরীফের সামনে এসে শেষ হয়। মানববন্ধন ও মিছিলে শাহপুর দরবার শরীফের শত শত ভক্তবৃন্দঅংশ গ্রহন করেন। হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকাবাসী মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
-জিসান আহমেদ নান্নু, ২৭ এপ্রিল ২০২৬