অগ্নিসংযোগের বিরুদ্ধে ছেংগারচর পৌর বিএনপির শোডাউন ও বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোপ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের দলীয় কার্যালয় হইতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শেষে সেখানে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক মোঃ উজ্জল ফরাজী।
এসময় ছেংগারচর পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক সারোয়ারুল আবেদিন খোকন, মোঃ মাসুদ সরকার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কাউছার খান, আঃ হালিম মাষ্টার, মোঃ ইসমাইল বেপারী, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আশেক মাহমুদ সংগ্রাম, পৌর যুবদলের সদস্য সচিব আরশাফুল আলম সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, ছেংগারচর পৌর কৃষকদলের সভাপতি মোঃ জাকির দর্জি, ১নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আবুল কালাম সরকার, পৌর বিএনপি নেতা মোঃ সালাউদ্দিন মোল্লা, পৌর বিএনপি নেতা ডা.কাউছার মেহেদী, বিএনপি নেতা মোঃ তোফায়েল প্রধান, পৌর যুবদল নেতা নূর নবী মোল্লা, বাদল শিকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ সরকার, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহন বেপারী, পৌর যুবদল নেতা রুবেল ঢালী, মোঃ আরিফ লস্কর, মোঃ শাহাদাত লস্কর, মোঃ সফিউল্লাহ লস্কর, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন, পৌর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ, পৌর কৃষকদলের সিনিয়র সহ সাধারণ সম্পাদক নেওয়ামত উল্লাহ সুমন, পৌর যুবদলের ১নং ওয়ার্ড শাখার সভাপতি নুর নবী পাহাড়, ৪নং ওয়ার্ড যুবদল নেতা মুহিব উল্লাহ ঢালী, মোহন বকাউল, সহ যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নামে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, নৈরাজ্য কিংবা সহিংসতা ছড়ানোর চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
বক্তারা আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সজাগ রয়েছেন। যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার বিরুদ্ধে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মুহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে রাজপথে থেকে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। এজন্য পুরো ডিসেম্বর মাস জুড়ে আমরা আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিহত করতে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ।
নিজস্ব প্রতিবেদক/
২৯ নভেম্বর ২০২৬