কচুয়ায় শিক্ষামন্ত্রীর বড় ভাই রেজাউল হক রতনের দাফন সম্পন্ন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি’র বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এটিএম রেজাউল হক রতন আর বেঁচে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রবিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা ৬ মিনিটে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, এটিএম রেজাউল হক রতন দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারজনিত রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৭ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। কর্মজীবনে তিনি রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় বসবাস করতেন এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। ব্যবসায়িক কর্মকান্ডের পাশাপাশি শিক্ষা ও সামাজিক কর্মকান্ডেও তাঁর সম্পৃক্ততা ছিল।

মরহুমের প্রথম জানাজা রবিবার বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে বাদ মাগরিব তাঁর পৈতৃক নিবাস চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে দ্বিতীয় জানাজা শেষে বাড়ির সামনে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, ৫ ভাই ও ৬ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা অনুষ্ঠানে ইমামতি করেন কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আবু হানিফ।

এতে বক্তব্য রাখেন, মরহুমের ছোট ভাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ ওলামাদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এ্যাডভোটেক আবুল হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, মিরশরাই দরবার শরীফের পীর মাওলানা মেজবাহ উল ইসলাম লতিফি। এসময় চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম আতিকুর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, হাজীগঞ্জ বড় মসজিদের সাবেক মোতআল্লি ড. আলমগীর কবির পাটোয়ারী, কচুয়া উপজেলা বিএনপি’র উপদেষ্টা মামুনুর রশিদ মোল্লা, কচুয়া পৌরসভার সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপি’র সভাপতি খাইরুল আবেদীন স্বপন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার, সাধারন সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, যুগ্ম সাধারন সম্পাদক সারফিন হোসাইন, কচুয়া উত্তর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ইউসুফ মিয়াজী, উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদার, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিবুন নবী সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি, সাধারন সম্পাদক সম্রাট রইস উদ্দিন, সহ দলীয় অসংখ্য নেতকর্মী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

জানাজা অনুষ্ঠানটি পরিচালনা করেন, কচুয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব এ.এস.এম মঞ্জুর আহমেদ সেলিম।

এটিএম রেজাউল হক রতনের মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাক্সক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বড় ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর ছোট ভাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের মৃত্যুতে এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে। শোকাহত স্বজনরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৯ নভেম্বর ২০২৬