কচুয়ায় বিতারা ইউনিয়নে উন্নয়নকাজ পরিদর্শন ও মতবিনিময়

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জনসাধারণের দুর্ভোগ লাঘব এবং এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সড়ক পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. খায়রুল আবেদীন স্বপন।

শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী তিনি উপজেলার বিতারা ইউনিয়নের পশ্চিম বিতারার ৮নং ওয়ার্ডের শিলাস্থান, নিন্দপুর ও টেলিগ্রাম এবং পূর্ব বিতারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অভয়পাড়া ও বিতারা গ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এলাকার সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাব্য উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে খোঁজখবর নেন। সকালে পশ্চিম বিতারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিলাস্থান, নিন্দপুর ও টেলিগ্রাম গ্রামে পরিদর্শনকালে তিনি শিলাস্থান গ্রামের যুবদল নেতা মুন্সী শাখাওয়াত হোসেনের বাড়ির রাস্তা, মজুমদার বাড়ির রাস্তা, পশ্চিমপাড়া কাজী বাড়ির রাস্তা এবং নিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানের সমস্যা সরেজমিনে দেখেন। এসব এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন তিনি। এ সময় এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন খায়রুল আবেদীন স্বপন।

তিনি পর্যায়ক্রমে জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির মাধ্যমে উন্নয়ন কর্মকান্ডের আওতায় আনার আশ্বাস দেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম মজুমদার, সহ-সভাপতি ইউসুফ খান, উপজেলা যুবদলের সহ-সভাপতি মুন্সী শাখাওয়াত হোসেন আজাদ, উপজেলা বিএনপির সদস্য ফয়েজ আহমেদ প্রধান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম শিকদার, শাজাহান চৌধুরী, পশ্চিম বিতারা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন পাটোয়ারী, উপজেলা যুবদলের দপ্তর স¤পাদক মাসুদুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, প্রবাসী সোলেমান রাজাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
একই দিন বিকেলে খায়রুল আবেদীন স্বপন পূর্ব বিতারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অভয়পাড়া ও বিতারা গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার রাস্তাঘাট, অভয়পাড়া গ্রামের মাঝামাঝি বিলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা ও প্রয়োজনীয় উন্নয়নকাজের বিষয়ে আলোচনা করেন।

এ সময় কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি মিজান মোল্লা, সমাজসেবক রুহুল আমিন পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম পাঠান, বিএনপি নেতা হযরত আলী মোল্লা, কবির হোসেন, ইউপি সদস্য পদপ্রার্থী জামাল হোসেন, যুবদল নেতা সারফিন হোসাইন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ স¤পাদক জুয়েল পাঠানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যাগুলো চিহ্নিত করা এবং অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মী ও বাসিন্দারা। তাদের প্রত্যাশা, এসব পরিদর্শন ও মতবিনিময়ের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৮ নভেম্বর ২০২৬