বড় ভাইকে হারালেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এটিএম রেজাউল হক রতন (৭৪) আর বেঁচে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা ৬ মিনিটে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, এটিএম রেজাউল হক রতন দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারজনিত রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৭ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। কর্মজীবনে তিনি রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় বসবাস করতেন এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। ব্যবসায়িক কর্মকান্ডের পাশাপাশি শিক্ষা ও সামাজিক কর্মকান্ডেও তাঁর স¤পৃক্ততা ছিল।
মরহুমের প্রথম জানাজা রবিবার বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর তাঁর পৈতৃক নিবাস চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, পাঁচ ভাই ও ছয় বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
এটিএম রেজাউল হক রতনের মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাক্সক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বড় ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর ছোট ভাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের মৃত্যুতে এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে। শোকাহত স্বজন ও শুভাকাক্সক্ষীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু/
২৯ নভেম্বর ২০২৬