‘মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য’
চাঁদপুরের কচুয়া উপজেলার ১০নং ইউনিয়নের তরুণ সমাজের কাছে জনপ্রিয় মুখ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির বলেছেন, “মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে চাই। পাশাপাশি ইউনিয়নের শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান। তরুণদের কর্মসংস্থান, শিক্ষার পরিবেশ উন্নয়ন, অসহায় মানুষের সহযোগিতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি অগ্রাধিকার দেবেন বলেও জানান। মোহাম্মদ হুসাইন জাকির আরও বলেন, “একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আধুনিক ইউনিয়ন গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।”
স্থানীয় তরুণদের মতে, মোহাম্মদ হুসাইন জাকির একজন সৎ, সাহসী ও জনবান্ধব নেতা হিসেবে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন ।
-জিসান আহমেদ নান্নু, ৮ মে ২০২৬