ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতায় আমরা এগিয়ে নিয়ে যাব- শিক্ষামন্ত্রী

‘মেধা, বিজ্ঞান, উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতায় আমরা এগিয়ে নিয়ে যাব। ইতিমধ্যে আমরা বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মানদন্ডে উন্নীত করার লক্ষ্যে কাজ করছি। দেশের বিশাল জনসংখ্যাকে মানবস¤পদে রূপান্তর করতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা আগে যে ধরনের মুখস্থনির্ভর শিক্ষা গ্রহণ করেছি, বর্তমান শিক্ষাব্যবস্থা সেটির চেয়ে সম্পন্ন আলাদা। বর্তমান শিক্ষাব্যবস্থা মূলত ইনোভেশন, স্টার্টআপ এবং প্রজেক্ট বেইজড। শিক্ষার গুরুত্ব বিবেচনায় নিয়ে বর্তমান বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে প্রদর্শনীতে ৬টি কলেজসহ উপজেলার মোট ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা এখানে তাদের উদ্ভাবনী চিন্তার মোট ২৯টি প্রজেক্ট উপস্থাপন করে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রজেক্ট প্রদর্শন প্রতিযোগিতায় প্রথম স্থান কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান গুলবাহার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বিজয়ী লাভ করেন। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাওকাত হোসেন সুমন, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আকাশ, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন, সাধারণ স¤পাদক মাসুদ এলাহী সুভাষ, সিনিয়র সহ-সভাপতি মাস্টার আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ওয়াদুদ মজুমদার, উপজেলা যুবদলের সাধারণ স¤পাদক হাবীবুন নবী সুমনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, শিক্ষক ও শিক্ষার্থীরা

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,

১২ জুন ২০২৬