ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ আমলে অন্যান্য খাতের পাশাপাশি শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে। বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক ও সময়োপযোগী করা এখন সময়ের দাবি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে।

তারেক রহমান বলেন, শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে বেকারত্ব কমানো সম্ভব হবে না। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। এর পরিবর্তে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

সরকারপ্রধান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। এর পরিবর্তে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সামনে শিক্ষার আলো ছড়াতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন মূল কারিগর।

ফ্যাসিবাদমুক্ত দেশে শিক্ষাকে আধুনিক করতে সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণের করছে। তবে সামনের দিকে এর নেতৃত্ব দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের। এ সময় শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার প্রশিক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

সম্মিলনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

চাঁদপুর টাইমস ডেস্ক/
২৮ নভেম্বর ২০২৬