ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কচুয়ার আমান উল্যাহ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আওতাধীন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হলেন চাঁদপুরের কচুয়ার সিংআড্ডা গ্রামের কৃতি সন্তান মো: আমান উল্যাহ।
সম্প্রতি বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত দলীয় এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য যে, কচুয়া উপজেলার সিংআড্ডা গ্রামের বাসিন্দা মো: আমান উল্যাহ দীর্ঘ সময় ধরে ঢাকায় ছাত্র রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি ঢাকার রাজপথে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছেন।
দলের দূর্দিনে রাজপথে আন্দোলন সংগ্রাম করায় পুরষ্কার স্বরূপ তাকে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এদিকে কচুয়ার সিংআড্ডা গ্রামের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা আমান উল্যাহ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ মে ২০২৬