ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি কচুয়ার আকাশ মিয়াজী
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি হলেন চাঁদপুরের কচুয়ার কৃতিসন্তান, মেধাবী ছাত্রনেতা মো: আকাশ মিয়াজী। ৭ জুলাই মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত প্যাডে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বর্ধিত কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে ত্যাগী ও জনপ্রিয় ছাত্রনেতা মো. আকাশ মিয়াজীকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
এর আগে আকাশ মিয়াজী ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। বিগত আওয়ামী সরকারের সময়ে কচুয়া থানা ও মতিঝিল থানায় দায়ের করা ৪ টি মামলায় মো: আকাশ মিয়াজী কে আসামী করা হয়। এছাড়া ২০১৫ সালে কচুয়ার সাচার এলাকা থেকে তাকে পুশিশ গ্রেফতার করে, চাঁদপুর কারাগারে পাঠালে বিনা বিচারে ৪০ দিন কারাভোগ করেন।
ফ্যাঁসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার ফলে ৪ বার হামলার শিকার হন আকাশ মিয়াজী। বিএনপি পরিবারের সক্রিয় সন্তান মো: আকাশ মিয়াজী শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান আদর্শ ধারণ করে জন্মস্থান এলাকা কচুয়াতে খুব ছোট বেলা থেকে ছাত্রদলের রাজনীতি শুরু করেন।
নির্বাচনের মাধ্যমে কচুয়ার বিতারা ইউনিয়নের ১নং হরিপুর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি । তার পর কচুয়া উপজেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে উচ্চ শিক্ষা অর্জন করার জন্য গ্রাম ছেড়ে রাজধানী ঢাকায় আসলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভাবে জড়িয়ে পরেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ- সভাপতি মো: আকাশ মিয়াজী বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শ ধারণ করে একজন সৎ রাজনীতিবিদ হওয়ার জন্য সবার নিকট দোয়া ও পরামর্শ কামনা করছি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৮ জুলাই ২০২৬