কচুয়ায় জিপিএ-৫ পেয়েছে ১০৬ পরীক্ষার্থী
সারাদেশের ন্যায় কুমিল্লা শিক্ষাবোর্ডেও অধীনে চাঁদপুরের কচুয়ায় ৪০টি উচ্চ বিদ্যালয়, ৪টি টেকনিক্যাল ও ভোকেশনাল স্কুলে এবং ৩৭টি মাদরাসার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার প্রকাশিত ফলাফলে উচ্চ বিদ্যালয় পর্যায়ে এবারের এসএসসি পরীক্ষায় ২ হাজার ৯শত ৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১ হাজার ৬ শত ৫৮ জন, এ প্লাস পেয়েছে ৮১ জন, শতকরা পাসের হার ৫৬.২৬%। এসএসসি ভোকেশনালে ২ শত ২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১ শত ৩৮ জন । জিপিএ-৫ পেয়েছে ৫ জন। শতকরা পাসের হার ৬০.৭৯%।
মাদরাসা পর্যায়ে ১ হাজার ৪ শত ৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৯ শত ৪০ জন, এ প্লাস পেয়েছে ২০ জন, শতকরা পাসের হার ৬৪.৮৭%। ফলাফলের দিক থেকে কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ১২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১০৪ জন এবং ২১ জন জিপিএ ৫ পেয়ে এবারও উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করে এবং তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয় ৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৬২ জন এবং ৪ জন জিপিএ ৫ পেয়ে এবারও উপজেলা পর্যায়ে ২য় স্থান অর্জন করে। এবারের এসএসসি পরীক্ষায় পাথৈর উচ্চ বিদ্যালয় থেকে ২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে তন্মধ্যে পাস করেছে ২ জন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১০ আগস্ট ২০২৬