বশির উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে শাহরাস্তিতে শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরের শাহরাস্তিতে বশিরউল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৫ নভেম্বর বুধবার দুপুরে কালিয়াপাড়া অবস্থিত বশির উল্লাহ মেডিকেল সেন্টারে মিলনায়তনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশিরউল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ এবিএম সালা উদ্দীন।

বক্তব্য রাখেন বশিরউল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম আযাদ, ফাউন্ডেশনের পরিচালক মোঃ মাজহারুল ইসলাম মিঠু, মোঃ ইমরান কবির। মোঃ মামুনুর রশিদসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,বিভিন্ন সময়ে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সেলাই মেশিন, চিকিৎসা সেবা, ডিউটিন বিতরণ, ঈদ সামগ্রী, শিক্ষা সামগ্রী বিতরণসহ এবং প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিতরণ করে তারা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। একজন অসহায় মানুষের হাতে একটি সেলাই মেশিন তুলে দেওয়া শুধু একটি উপকরণ প্রদান নয়; এটি তার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করা।

একইভাবে, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মানুষের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি মনে করি, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে আমাদের সমাজ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে। বশির উল্লাহ ফাউন্ডেশনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই আমাদের প্রত্যাশা। পরিশেষে, অসহায় মানুষের কল্যাণে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান মহান আল্লাহ যেন তাদের এই মহৎ উদ্যোগকে কবুল করেন এবং আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন।”

আয়োজক সূত্রে জানা যায় প্রতিবছরের ন্যায় বশির উল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে পৌর ও উপজেলা বিভিন্ন ইউনিয়নের গরীব অসহায়দের মাঝে ৬শ পিচ শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৫ নভেম্বর ২০২৬