খাজুরিয়ায় অভ্যর্থনা, কচুয়ায় শিক্ষামন্ত্রীর পক্ষে নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাস

চাঁদপুরে দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আগমন উপলক্ষে কচুয়া উপজেলার খাজুরিয়া এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন-এর পক্ষে স্থানীয় উপজেলা বিএনপি দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী এ আয়োজন করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে খাজুরিয়া পেট্রলপাম্প সহ পুরো রাস্তাজুড়ে সাজসজ্জা করা হয়। চাঁদপুর-কুমিল্লা সড়কে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়।


সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় পুরো এলাকা স্লোগান , ব্যানার ও দলীয় পতাকায় মুখর হয়ে ওঠে। স্থানীয় নেতারা বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার আগমনকে কেন্দ্র করে চাঁদপুরের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। তার গতিশীল নেতৃত্বে কচুয়ায় তথা দেশের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

-জিসান আহমেদ নান্নু, ১৬ মে ২০২৬