কচুয়া সাচার ডিগ্রি কলেজের উদ্যোগে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ডিগ্রি কলেজের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে সাচার ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল আলমের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ এএফএম নশির আলম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাচার ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। উচ্চশিক্ষার পাশাপাশি নিজেদের সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাচার ডিগ্রি কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো. জসীম উদ্দিন ও আব্দুল মতীন মোল্লা, কলেজের সহকারী অধ্যাপক মো. মফিজুল ইসলাম, প্রভাষক মো. ইসমাঈল হোসেন ও জসীম উদ্দিন, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মোল্লা, বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নজরুল ইসলাম মাস্টার, তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো : আবু তাহের পাটোয়ারী, বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরনময় ভৌমিক এবং পিপিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন আয়োজন পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। অনুষ্ঠানে সাচার ডিগ্রি কলেজের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৭ আগস্ট ২০২৬