কচুয়া বাইছারা উবিতে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বাইছারা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন, মাদক ও ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিদ্যালয়ের আয়োজনে এ সমাবেশ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সুধীজন, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি কে. এম আব্দুল্লাহ আল-বাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের সভাপতি প্রফেসর মুন্সী মো. নুরুল আলম বেলাল। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: জাহের মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিনিক্স ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও কচুয়া উপজেলা বিএনপির উপদেষ্টা মো: মামুনুর রশিদ মোল্লা, কচুয়া উত্তর উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক মো. ইউসুফ মিয়াজী, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, রাজউক কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. শেখ হারুন, সাচার ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর গাজী মো. জসিমউদ্দিন, লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মাহফুজুর রহমান ভূঁইয়া, কচুয়া রিতারা ফাফিজ (ডিগ্রি) মাদরাসার সহ-সভাপতি মো. আব্দুল মতিন মোল্লা, বিদ্যালয়ের দাতাসদস্য মো: আনিছুর রহমান মুন্সী, ইউপি সদস্য রুহুল আমিন আরও অনেকে।
বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গঠন এবং বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও সুধীজন এ ধরনের সচেতনতামূলক আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৫ জুলাই ২০২৬