Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া নাওপুরায় ‘মোস্তফা কামাল বাচ্চু কমিউনিটি ক্লিনিক’- উদ্বোধন
নাওপুরায়

কচুয়া নাওপুরায় ‘মোস্তফা কামাল বাচ্চু কমিউনিটি ক্লিনিক’- উদ্বোধন

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নাওপুরা বাজার সংলগ্ন মনোরম ও নান্দনিক পরিবেশে প্রতিষ্ঠিত ‘মোস্তফা কামাল বাচ্চু কমিউনিটি ক্লিনিক’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা, আনন্দঘন পরিবেশ অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে ক্লিনিকটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়।উদ্বোধন শেষে ক্লিনিক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লিনিকের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ মো. এনায়েত হাসিব। তিনি তাঁর মরহুম পিতা মোস্তফা কামাল বাচ্চু-এর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এবং এলাকার মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মহসিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ফারুকী, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপক ডা. সোহেল রানা, পরিদর্শক ইনচার্জ ব্রজ গোপাল পোদ্দার, উপজেলা কৃষকদলের সভাপতি মো. মিজান মোল্লা, ক্লিনিকের দাতা সদস্য মো. মাহবুবুর রহমান (দয়াল) এবং গোহট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলায়েত ভূঁইয়া।
এছাড়াও বক্তব্য দেন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলন, গোহট দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি এবিএম সেকান্তর, ৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এই কমিউনিটি ক্লিনিক এলাকার সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা ক্লিনিকটির সার্বিক সফলতা কামনা করেন এবং এর কার্যক্রম পরিচালনায় সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন।

নবনির্মিত ক্লিনিকটিতে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডেলিভারি রুমসহ আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিভিন্ন সেবাকক্ষ স্থাপন করা হয়েছে।

ক্লিনিকটিতে সেবা প্রদান করবেন মো: ইসমাইল হোসেন সি এইস সি পি।

পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও সুশৃঙ্খল পরিবেশে গড়ে ওঠা এই কমিউনিটি ক্লিনিকটি এলাকাবাসীর জন্য একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৪ আগস্ট ২০২৬