চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয় এর নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উক্ত সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম ইয়াজদানী চৌধুরী এনাম।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শিক্ষার মান উন্নয়নের জন্য সকল শিক্ষার্থীকে মোবাইল আসক্ত থেকে দূরে থাকতে হবে। সন্ধ্যার পর কোন ছাত্র-ছাত্রী ঘর থেকে বের হবে না। প্রধান অতিথি তিনি আরো বলেন যারা শুধুমাত্র নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র তারাই আগামীতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আমরা চাই এই বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন সন্তানের লেখাপড়ার প্রতি আপনাদের সকলের নজর দিতে হবে। শুধু শিক্ষকদের একার দায়িত্ব নয় এই দায়িত্ব নিতে হবে অভিভাবকদেরকে। আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলে সেদিকে খোঁজ খবর নিতে হবে। সব সময় বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা করতে হবে এবং সন্তানের লেখাপড়া কেমন হচ্ছে সে ব্যাপারে খোঁজখবর নিতে হবে।
তিনি আরো বলেন, এ বিদ্যালয়ের সুনাম ও শিক্ষার মান ধরে রাখার জন্য যা কিছু করার প্রয়োজন তাই আমরা করে যাব। এ বিদ্যালয়টিকে একটি মডেল হিসেবে তৈরি করতে হবে। এইজন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
প্রধান অতিথি বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের জন্য নিজ উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন বেপারীর পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান, সহকারী শিক্ষক নয়নচন্দ্র পাল মাসুদুর রহমান হৃদয় জোয়ারদার ও মমতাজ বেগম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
ম্যানেজিং কমিটির সদস্য নীত গোলন্দার সহ আরো অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক/
১৫ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur