শাহরাস্তির বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কার্নিভ্যাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর রোববার দুপুরে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ে মিলনায়তনে স্টুডেন্ট কার্নিভ্যাল ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এস.এম ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শাহ শরিক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোজাহার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন কোন শিক্ষার্থী বিদ্যালয়ে মোবাইল নিয়ে প্রবেশ করলে মোবাইল আর দেওয়া হবে না। তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি তোমরা কোন অবস্থাতে বিদ্যালয় মোবাইল নিয়ে আসবেনা। শিক্ষার্থীদেরকে নিয়মিত বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি থাকতে হবে।
শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, শৃঙ্খলা ও সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে আজকের এই পুরস্কার প্রদান করা হচ্ছে। যারা পুরস্কার অর্জন করেছে, তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
পুরস্কার পাওয়াই সাফল্যের শেষ ধাপ নয়; বরং এটি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা। যারা আজ পুরস্কার পায়নি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমরা আরও মনোযোগ দিয়ে পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবে। আগামী দিনে তোমাদের মধ্য থেকেই অনেকেই দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।
শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিতে হবে।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক সালেহ আহমেদ মানিক ও আব্দুল আউয়ালের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খিলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র পাল, বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, বেরনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, মোঃ সোলেমান মাস্টার, মোহাম্মদ জোবায়েদুর রহমান, চৌরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুল হাসান, রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ হুমায়ন আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মাহবুবুল আলম পরান।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান কামাল, ডাক্তার মহিন উদ্দিন, ইব্রাহিম খলিল খোকন, মোহাম্মদ জিয়াউর রহমান, ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্ডে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন
১৫ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur