চাঁদপুর জেলার কচুয়ায় নিজের জমিতে বাউন্ডারি দেয়াল করতে গিয়ে প্রতিপক্ষ আরিফ গংদের হামলায় জহির আলম (৩৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুরে পৌরসভার ৯নং ওয়ার্ড কড়ইশ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জহির আলম কচুয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের কড়ইশ এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি ঢাকায় কাঁচামালের ব্যবসা করেন।
বর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণের নির্দেশ দেন। এর আগে আহত অবস্থায় কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত জহির আলম জানান, আমি ঢাকায় কাঁচামালের ব্যবসা করি। স্ত্রী শাহনাজ দুই সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করেন। একটি জমি বিক্রির লেনদেন করার জন্য আমি বাড়িতে আসি। আমি বাড়িতে না থাকলে আমার স্ত্রী শাহনাজকে প্রায়ই আরিফ উত্ত্যপ্ত ও গায়ে হাত দেওয়ার চেষ্টা করতো। বাড়িতে আসলে শাহনাজ আমাকে বিষয়টি জানায়। পরে আমি স্থানীয়দের বিষয়টি অবগত করি। শনিবার দুপুরে আমার ৪৮ শতক জমির মধ্যে আমি ২ শতাংশ জমির বাউন্ডারি দিতে গেলে, পার্শ্ববর্তী আরিফের নেতৃত্বে তার ভাই শরীফ, সেলিম, সাইফ, কামাল ও নারীসহ প্রায় ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে আমার উপর হামলা করে। আরিফের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে আমি শক্ত অবস্থায় মাটিতে পড়ে যাই।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত জহির আলমের স্ত্রী শাহনাজ বেগম জানান, প্রায়ই আরিফ আমাকে উত্ত্যপ্ত ও গায়ে হাত দেওয়ার চেষ্টা করতো। পরে আমি বিষয়টি আমার স্বামীকে অবগত করি। বর্তমানে আমিও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি। আমার স্বামীর অবস্থা খুবই খারাপ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
তবে এ বিষয়ে আরিফের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১৫ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur