শিক্ষার মানোন্নয়ন ও মাদ্রাসার সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় এডহক কমিটি গঠন লক্ষ্যে সোমবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো: আব্দুর রাজ্জাক আনোয়ারীর বিরুদ্ধে বিভিন্ন মনগড়া স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন অভিভাবক ও এলাকাবাসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার বর্তমান সভাপতি বাংলাদেশ পুলিশের সিনিয়র এএসপি মোহাম্মদ নবীর হোসেন।
সভায় স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক আনোয়ারী। সভায় বক্তব্য রাখেন,পালাখাল মডেল ইউনিয়নের শিক্ষা সমন্বয়ক ও পালাখাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ ফজলুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন,পালাখাল মডেল ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক হুমায়ুন কবির তালুকদার লিটন,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জুলহাস উদ্দিন জুয়েল,উপজেলা স্বেচ্ছাসবেক দলের সাবেক সাধারণ স¤পাদক মাসুদ রানা মিয়াজী,পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,সাবেক ছাত্রনেতা আওলাদ হোসেন খন্দকার,বিএনপি নেতা জসিম উদ্দিন, আব্দুল জলিল,মোজাফফর হোসেন,জহিরুল ইসলাম মজুমদার,আকতার খান, উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান মিয়াজী, শিক্ষক আব্দুল কুদ্দুস খান,দেলোয়ার হোসেন,আমান উল্যাহ সহ আরো অনেকে। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, সুপারের একক সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার কারণে মাদ্রাসার শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষার্থীদের প্রতি যথাযথ নজরদারি না থাকা, স্থানীয় অভিভাবক মহলের সাথে সমন্বয় না করা, মাদ্রাসার আর্থিক বিষয়ে স্বচ্ছতার অভাবসহ নানা অনিয়মের কারণে অভিভাবকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
এ সময় বক্তারা বলেন, “মাদ্রাসা এলাকার সকলের স¤পদ। এখানে শত শত শিক্ষার্থী লেখাপড়া করে। তাদের ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া যাবে না। শিক্ষার মানোন্নয়নে দ্রুত একটি যোগ্য, সৎ ও দায়িত্বশীল এডহক কমিটি গঠন করতে হবে।”
সভায় অধ্যক্ষ ফজলুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা না থাকলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। মাদ্রাসাকে রাজনীতি ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রেখে শিক্ষার্থীদের স্বার্থে পরিচালনা করতে হবে।
সভাপতির বক্তব্যে এএসপি মোহাম্মদ নবীর হোসেন বলেন, মাদ্রাসার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অভিভাবকদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং নিয়ম অনুযায়ী দ্রুত এডহক কমিটি গঠনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় মাদ্রাসার অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার মানোন্নয়নে সকলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কচুয়া প্রতিনিধি/
১০ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur