কচুয়ায় সড়ক দূর্ঘটনায় সুরমা বাসের হেলপার নিহত
চাদঁপুরের কচুয়ায় ঝড়-বৃষ্টির সময় মোটর সাইকেলে তেল নিয়ে যাতায়াতকালে পিকআপ ও মটর সাইকেল দূর্ঘটনায় সুরমা বাসের এক হেলপার নিহত হয়েছেন। নিহত ইব্রাহীম হোসেন সাগর (২৬) কুমিল্লা জেলার কোতোয়ালী থানার আড়াইউরা গ্রামের সফিকুর রহমানের পুত্র।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে কচুয়া-হাজিগঞ্জ-গৌরীপুর আঞ্চলিক সড়কের উত্তর ডুমুরিয়া ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার, মোটর সাইকেল ও পিকআপ জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ এপ্রিল ২০২৬