কচুয়ায় স্বামীর পরকীয়ায় বাধাঁ দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরের কচুয়ায় স্বামীর পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় মরিয়ম আক্তার (৩২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠছে। বৃহস্পতবিার বিকেলে উপজেলার ২নং পাথৈর ইউয়িনের হাটমুড়া গ্রামের সরকার বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী আলমগীর হোসেন ওই গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।

নিহতের পরবিার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে কুমিল্লার তিতাস উপজেলার মুটুকি গ্রামের মো. দ্বীনেস মিয়ার কন্যা মরিয়মের সাথে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আলমগীর হোসেন। বিয়ের পর তাদের গৃহে ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে।

প্রায় দুই বছর আগে আলমগীর হোসেন একই বাড়ীর চাচাতো ভাই প্রবাসী হুমায়ুন কবিরের স্ত্রী শাহীন আক্তার (৩০) এর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে।

এ নিয়ে স্ত্রী মরয়িম আক্তারের সঙ্গে প্রতিনিয়ত ঝগড়া লেগেই ছিলো আলমগীরের। পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় আলমগীর প্রায় স্ত্রীকে মারধর করতো। বৃহস্পতবিার বিকেলে আলমগীর হোসেন তার পরকীয়া প্রেমের ঘটনা নিয়ে মরিয়ম আক্তারকে বেধরক মারধর করলে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা তাকে প্রথমে সাচার একটি প্রাাইভটে হাসপাতালে প্রাথমকি চিকিৎসা দিয়ে ঢাকায় নেয়ার পথে পথিমধ্যে সে মারা যায়।

ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছে অভিযুক্ত স্বামী আলমগীর হোসেন। তাকে না পেয়ে স্থানীয় ক্ষুব্দ জনতা পরকীয়া প্রেমিকা শাহীনা আক্তারকে আটক করে পুশিশে সোর্পদ করেছে।

নিহতের ননদী সায়েরা ও মা হোসনেআরা বেগম জানান, এসব বিষয় নিয়ে মরিয়মকে এর আগেও কয়েকবার মেরেছে আলমগীর। এ নিয়ে স্থানীয় ভাবে শালিশ বৈঠক হয়েছে কয়েকবার। নিহত মরিয়ম আক্তারের শরীরে অসংখ্য আঘাতের চিহৃ রয়েছে বলে তার পরবিার দাবি করেছেন।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো.আজিজুল ইসলাম বলনে, আমরা ওই গৃহবধূর মরদেহ বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উদ্ধার করেছি। শুক্রবার লাশ ময়নাতদন্তের জন্য
চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। মামলা প্রক্রিয়াধিন, অভিযুক্ত ঘাতক আলমগীর হোসেনকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৬ জুন ২০২৬