কচুয়ায় হেযবুত তওহীদের সেমিনার সফল করতে সভা
চাঁদপুরের কচুয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার তত্ত্বাবধানে এবং কচুয়া অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে হেযবুত তওহীদের মুখোশ উন্মোচন শীর্ষক সেমিনার সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে কচুয়া মাদ্রাসার মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আবু হানিফের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি শাহজালাল ইব্রাহীমি।
সভায় মাওলানা আনোয়ার হোসেন হাবিবি, মাওলানা আদিলুর রহমান, আতাউল উল্লাহ শাজুলীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক আলেম-ওলামা ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জানান, আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার কচুয়া বাজার পল্টন ময়দানে হেযবুত তওহীদের মুখোশ উন্মোচন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনার সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণের পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সেমিনারে সভাপতিত্ব করবেন কচুয়া অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমীর মাওলানা আবু হানিফ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুফতি রিজওয়ান রফিকী, মুফতি রেজাউল কারীম আবরার, মুফতি আতাউল্লাহ ও মাওলানা আবদুল আউয়াল। এছাড়া আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে মাওলানা মাহবুব এলাহী, মাওলানা ড. মুশতাক আহমাদ, মুফতি মাহবুবুর রহমান, মাওলানা দেলোয়ার হোসেন, মুফতি আনিছুর রহমান কাসেমী, মাওলানা ফজলুর রহমান এবং মুফতি ফয়জুল্লাহসহ আরও অনেকে উপস্থিত থাকার কথা রয়েছে। সেমিনারে ডকুমেন্টারি উপস্থাপনা করবেন মুফতি শাহজালাল ইব্রাহীমি। অনুষ্ঠানে আরজগুজার হিসেবে থাকবেন আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলি। আয়োজকরা জানান, সেমিনারের মাধ্যমে হেযবুত তওহীদ স¤পর্কে তাদের বক্তব্য ও অবস্থান তুলে ধরা হবে। একই সঙ্গে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে স¤পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
কচুয়া প্রতিনিধি/
১৩ আগস্ট ২০২৬