কচুয়ায় যুবদল নেতার জানাজায় হাজারো মানুষের ঢল
চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন যুবদলের সভাপতি ও আসন্ন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল হোসেন বাবুলের জানাজা স¤পন্ন হয়েছে। বুধবার রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। বৃহস্পতিবার সকালে উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো মুসলি অংশ নেন।
এ সময় পুরো মাঠজুড়ে শোকের আবহ বিরাজ করে। প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে উপস্থিত মানুষের চোখে-মুখে ছিল গভীর শোক ও আবেগ। জানাজা অনুষ্ঠানে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি মরহুম কামাল হোসেন বাবুলের রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের কথা স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন, সাধারণ স¤পাদক মাসুদ এলাহী সুভাষ, কচুয়া উপজেলা উত্তর বিএনপির সাধারণ স¤পাদক মো. ইউসুফ মিয়াজী, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফারুকী, আলমগীর হোসেন স্বপন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাংগঠনিক সম্পাদক শাহীন পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়রা জানান, কামাল হোসেন বাবুল ছিলেন একজন প্রতিবাদী, সাহসী ও সৎ মানুষ। রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করতেন। তার আকস্মিক মৃত্যুতে পালাখাল মডেল ইউনিয়নসহ পুরো কচুয়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এদিকে কামাল হোসেন বাবুলের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। তার সহকর্মী ও শুভাকাক্সক্ষীরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা ও মাগফিরাত কামনা করেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৩ আগস্ট ২০২৬