কচুয়ায় প্রবাসী পরিবারকে নিয়ে মিথ্যা অপ-প্রচারের ঘটনায় প্রতিবাদ সভা

চাঁদপুরের কচুয়ার সফিবাদ গ্রামে সৌদি প্রবাসী মামুনুর রশিদ এর পরিকারকে মনগড়া ও মিথ্যা বিভ্রান্তিকর সংবাদের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার উওর পালাখাল মোড় এলাকায় এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: জুলহাস উদ্দিন জুয়েল।

এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা বিল্লাল হোসেন, যুবদল নেতা মিজানুর রহমান, জজ মিয়া, প্রতিবাদ সভার আয়োজক কাউসার হোসেন , রুবেল, জানিবুল হাসান মানিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, সফিবাদ গ্রামের আব্দুস সাত্তারের পুত্র মিজানুর রহমান ও স্থানীয় কিছু লোকজন ম্যানেজ করে আমাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করে অপপ্রচার চালায়।

তারা দাবি করেন, প্রকাশিত সংবাদের মাধ্যমে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। মূলত যে বিষয়টি নিয়ে আমাদের বিরোদ্ধে অপ-প্রচার চালাচ্ছে তা আইনের মাধ্যমে মিমাংসার চেষ্টা চলছে। আমরা প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১ জুলাই ২০২৬