কচুয়ায় যুবলীগ নেতা জসিম উদ্দিন দাফন সম্পন্ন

চাঁদপুরের কচুয়া উপজেলার সাদিপুরা-চাঁদপুর গ্রামের বাসিন্দা, ৯নং কড়ইয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন আর বেঁচে নেই (ইন্না লিল্লাহি ……. রাজিউন)।

তিনি আকষ্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১টার দিকে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরদিন মঙ্গলবার দুপুরে জানাযা শেষে মরহুমের লাশ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।