কচুয়া ইয়ুথ ফোরামের উদ্যোগে মশা নিধন ও জলাশয় পরিষ্কার কার্যক্রম উদ্বোধন

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি’Ñএই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার চৌমুহনী বোয়ালজুড়ি খালে মশা নিধন, জলাশয় পরিষ্কার এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইয়ুথ ফোরামের উদ্যোগে উপজেলার দোঘর, নোয়াদ্দা, মুরাদপুর, শাসনখোলা ও চারটভাঙা এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় জলাশয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।

স্বেচ্ছাসেবীসংসগঠনের সদস্য মোঃ এবায়েদ তালুকদার, হাজী এমরান হোসেন, জাকির হোসেন, সাইদুল ইসলাম সহ আরো অনেকে বলেন, পরিবেশ রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং জলাশয় সংরক্ষণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় ইয়ুথ ফোরামের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২১ জুলাই ২০২৬