Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব ব্রিজের পাশে পিকআপের চাপায় যুবকের মৃত্যু
ব্রিজের

মতলব ব্রিজের পাশে পিকআপের চাপায় যুবকের মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পিক-আপের চাপায় প্রাণ হারালেন অহিদুল ইসলাম (১৮) নামক এক যুবক। নিহত অহিদুল ইসলাম মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতলব ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইঞ্জিন চালিত ভ্যানে করে ডিম নিয়ে মতলব সেতুর উপর দিয়ে মতলব বাজারের দিকে যা্ছিল।

বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিক-আপ এসে ডিমের ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে টোল প্লাজার সামনে পালিয়ে যায়। এতে ভ্যানের চালকের পাশে বসা অহিদুল ইসলাম ছিটকে পড়ে যায়।

পথচারীরা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা বেগতিক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলা বাজার এলাকায় অহিদুল মারা যায়।
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পথচারীরা জানান, ঘটনাটি রাতে হওয়ায় এবং ঘটনাস্থলে তাৎক্ষণিক কোন লোকজন না থাকায় দুর্ঘটনাটি ঘটিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।পিক-আপটি আটকের বিষয়ে কার্যক্রম চলছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২ অক্টোবর ২০২৬