আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচনে ৪নং ওয়ার্ডের বিএনপির ২০ জন কাউন্সিলর প্রার্থী। এরমধ্যে পুরুষ কাউন্সিলর প্রার্থী ১৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ২ জন। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ৪নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কার্যালয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম গাজী।
পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিয়াজীর পরিচালনায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইমান আলী মিয়াজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজী, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জামাল মোল্লা, সিনিয়র সহ-সভাপতি সেলিম মুন্সী, সহ-সভাপতি জাকির বেপারী, ফিরোজ মুন্সী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আউয়াল বেপারী, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ পাটোয়ারী, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি শিমুল তালুকদার, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসলাম হোসেন এমদাদ, সাধারণ সম্পাদক আল-আমিন মোল্লা, ৪নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুর রহিম মিয়াজী, সাধারণ সম্পাদক খোকন বেপারীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে পৌরসভার নির্বাচন উপলক্ষে পৌর ৪নং ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ২০ জন কাউন্সিলর প্রার্থী হওয়ার আগ্রাহ প্রকাশ করে। এরমধ্যে পুরুষ কাউন্সিলর প্রার্থী ১৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ২ জন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
২ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur