চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কে যাতায়াতকারী যানবাহন থেকে ডাকাতিয়া নদীর উপর নির্মিত চাঁদপুর সেতুতে টোল আদায় চলছেই। অনেক সাংসদ, মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তিই কথা দিয়েছিলেন এই সেতুর টোল আদায় বন্ধ হবে। কেউ কথা রাখেনি। দীর্ঘ এক যুগ পার হয়ে গেলেও বন্ধ হয়নি চাঁদপুর-ফরিদগঞ্জ সেতুর টোল আদায়। প্রায় একই সময়ে নির্মিত তিনটি সেতুর মধ্যে দুটি সেতুর টোল আদায় এরই বন্ধ হলেও চাঁদপুর সেতুর ...
Read More »চাঁদপুরে ‘জেলা ব্রান্ডিং’ কিশোর বাতায়ন ও হিউম্যান ডেভেলাপমেন্ট ‘খোঁজ’ সংবাদ সম্মেলন
‘জেলা ব্রান্ডিং, কিশোর বাতায়ন প্রতিযোগিতা এবং হিউম্যান ডেভেলাপমেন্ট মিডিয়ার অনুষ্ঠান উদ্ভাবকের ‘খোঁজ’ বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সোমবার বেলা ১২টায় দেশব্যাপি একযোগে এ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আব্দুস ববুর মন্ডলের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ...
Read More »ইলিশ ধরতে চাঁদপুর পদ্মা-মেঘনার বুকে ফের জেলেরা
প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে রোববার মধ্যরাত থেকে মাছ ধরতে নদীতে নামছেন জেলেরা। এতে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে পরিবারে আবারও শুরু হবে মাছ ধরার উৎসব। জালে ধরা পড়বে কাঙ্ক্ষিত রূপালি ইলিশ, আবারও সরগরম হয়ে উঠেবে জেলেপাড়া গুলো। দূরদূরান্ত থেকে ক্রেতারা ইলিশের বাড়ি চাঁদপুরে আসবে তাজা ইলিশ কিনতে। আবারও ইলিশ ক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে উঠবে দেশের সর্ববৃহৎ ...
Read More »হাইমচরে মেঘনার ভয়াবহ ভাঙ্গন : তীর সংরক্ষণ বাঁধ হুমকির মুখে
চাঁদপুরের হাইমচরে মেঘনানদীর পূর্বপাড় মুল ভূ-খন্ড রক্ষায় স্থায়ী প্রকল্প রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের অভাবে ৩ শ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বাঁধ চরম হুমকির মুখে রয়েছে। গত ২দিনের নিম্মচাপ এর প্রভাবে সৃষ্ট জোয়ার ও ঢেউয়ের আঘাতে বাঁধ এলাকার চরভৈরবী আমতলীতে ১ শ’ মিটার,গাজীনগরে ১ শ’৫০ মিটার সিসি ব্লক নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তেলিমোড় এলাকাও চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ১৪ কিলোমিটার ...
Read More »চাঁদপুরে ডিস বিল নিয়ে প্রতারণা : হাতেনাতে অভিযুক্ত আটক
চাঁদপুর ক্যাবল নেটওয়ার্ক গ্রাহকদের কাছ থেকে প্রতারণা করে মাসিক টাকা (ডিস বিল) আদায় করে আসছে একটি প্রতারক চক্র। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ইলেকটনিক্স ডিভাইস ব্যবহার করে রোববার (২২ অক্টোবর) প্রতারক চক্রের মূলহোতা শংকর নামের (২০) কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা। আটককৃত শংকর রঘুনাথপুর গুচ্চ গ্রামের জয়দেব সরকারের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের নাজির পাড়া, প্রফেসর পাড়া, মিশন রোড, বঙ্গবন্ধু ...
Read More »মধ্যরাতে চাঁদপুর পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নামবে জেলেরা
বাজারে ইলিশের অপেক্ষার পহর শেষ হচ্ছে রোববার (২২ অক্টোবর)। টানা ২২ দিন পর আজ মধ্যরাত (১২টার পর) থেকে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। ফলে আবারও বাজারে দেখা মিলবে মাছের রাজা ইলিশের। ইলিশ সম্পদ সংরক্ষণে প্রধান প্রজনন মৌসুম হিসেবে গত ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত (২২ দিন) ইলিশ ধরা, বিক্রি, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার। তবে এ সময়ে (শনিবার ...
Read More »চাঁদপুরে প্রহরীকে হত্যা করে মোটরবাইক চুরির সন্দেহে যুবক গ্রেফতার
চাঁদপুর ট্রাকরোড সেবা আয়েশা গার্ডেন বহুতল ভবনের প্রহরী দেলোয়ার হোসেন হত্যার ঘটনায় ডিবি পুলিশ জিল্লুর রহমান ওরফে জিল্লু চোরকে সন্দেহজনক হিসেবে গ্রেফতার করেছে । শনিবার (২১ অক্টোবর ) দুপুরে নিশ্চিত করেছেন চাঁদপুর গোয়েন্দা পুলিশের ওসি মোঃআলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি পুলিশের দাবি সিসি ক্যামেরা সনাক্ত অনুযায়ী জিল্লুরর রহমানের গায়ের প্যান্ট ও জুতার সাথে মিল আছে । ওই মামলায় তাকে ...
Read More »মেঘনা নদীর চাঁদপুর অংশ দুর্ঘটনার কবলে গ্রীন লাইন-২
ঢাকা-বরিশাল রুটে দ্রুতগামী যাত্রীবাহী লঞ্চ গ্রীন লাইন-২ চাঁদপুর মেঘনা মোহনা অতিক্রম করার সময় দুর্ঘটনার কবলে পড়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২১ অক্টোবার) সাড়ে ১১ টার দিকে চাঁদপুর ত্রীনদী মোহনার অংশে এ ঘটনা ঘটে। অল্পের জন্যে রক্ষা পেয়েছে ৫ শতাধিক যাত্রী। প্রত্যক্ষদর্শী মুহাম্মদ ইমরান জানায়, প্রচণ্ড বাতাসে বিকট শব্দে প্রথমে লঞ্চের সামনের অংশের গ্লাস ফেটে চৌচির হয়ে যায়। ...
Read More »লঞ্চযোগে চাঁদপুরের পথে হিরো আলম ও মুকুট খোয়ানো মিস ওয়ার্ল্ড
হিরো আলমের সাথে দেখা গেল মুকুট খোয়ানো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল নাঈম এভ্রিলকে। দেখা গিয়েছে একটি লঞ্চে। কেন? বিস্তারিত কিছু না জানা গেলেও এটা জানা গেছে যে একটি নৌবিহারের অনুষ্ঠানে অংশ নিতেই গিয়েছেন এভ্রিল ও হিরো আলম। কিন্তু লঞ্চে কোথায় যাচ্ছেন? এ বিষয়ে হিরো আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একজন মন্ত্রীর নৌবিহারে আমরা চাঁদপুর যাচ্ছি। এই বিহারের অংশ ...
Read More »বঙ্গোপসাগরে নিম্নচাপ : চাঁদপুরে ২ নম্বর সতর্কতা সংকেত
উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর নদী বন্দরসমূহে স্থানভেদে ১ ও ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকালে আবাহওয়া অধিদপ্তরের এক সতর্ক বার্তায় এসব কথা বলা হয়। এদিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (নং-২) বলা হয়েছ, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur